এই কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত বেন স্টোকস
বাবা গুরুত্বর অসুস্থ। সেই কারণে ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হতে চলা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের হয়ে অনিশ্চিত বেন স্টোকস।
বাবা গুরুত্বর অসুস্থ। সেই কারণে ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হতে চলা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের হয়ে অনিশ্চিত বেন স্টোকস। ইংল্যান্ড অলরাউন্ডারের বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে।

২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড। সেঞ্চুরিয়ানে প্রথম ম্যাচ। তার আগে অসুস্থ হয়ে স্টোকসের বাবা হাসপাতালে ভর্তি হয়েছেন। বেনের বাবা জেরার্ড স্টোকস নিউজিল্যান্ডের রাগবি লিগের খেলোয়াড় ছিলেন।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে,সুপারস্পোর্ট পার্কে এদিন স্টোকসের প্রস্তুতিতে না থাকার কথা জানানো হয়েছে। বাবাকে দেখতে স্টোকস হাসপাতালে ছুটেছেন বলে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে।
উল্লেখ্য ২০১৯ সালটা ব্যাটে-বলে স্টোকস দারুণ পারফর্ম্যান্স করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে দলকে ট্রফি জিতিয়েছিলেন। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ টেস্ট সিরিজে লিডস টেস্টে শেষ উইকেটের পুঁজি নিয়ে লিচকে সঙ্গী করে ম্যাচ জিতিয়ে দলকে লড়াইয়ে ফিরিয়েছিলেন স্টোকস।
একনজরে চার টেস্টের সূচি
১)২৬ ডিসেম্বর প্রথম টেস্ট
২) ৩ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট
৩) ১৬ জানুয়ারি থেকে তৃতীয় টেস্ট
৪) ২৪ জানুয়ারি থেকে চতুর্থ টেস্ট
এরপর তিন ম্যাচের ওডিআই ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড।












Click it and Unblock the Notifications