টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মঈন আলি, ভারতের বিরুদ্ধে সিরিজ দিয়েই শেষ লাল বলের কেরিয়ার

টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের অল রাউন্ডার মঈন আলি।

খবরটা পাওয়া গিয়েছিল আগেই। অবশেষে আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মঈন আলি। আইপিএলের আবহে আর টেস্ট ক্রিকেট খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের অল রাউন্ডার। বর্তমানে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে হাজির রয়েছেন মঈন। রুদ্ধশ্বাস ম্যাচে কেকেআরকে হারানোর পর সোমবার তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছেন। যা ইংল্যান্ডের ক্রিকেট প্রেমীদের জন্য বড় ধাক্কা বলা যেতে পারে।

মঈন আলির অবসর

মঈন আলির অবসর

আগামী অক্টোবরে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে রয়েছেন মঈন আলি। তাঁকে অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত হতে চলা আগামী অ্যাশেজ সিরিজের জন্যও জাতীয় দলে রাখতে আগ্রহী ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তার আগেই মঈন টেস্ট ফর্ম্যাটকে বিদায় জানিয়ে ক্রিকেট বিশ্বকে বড়সড় ধাক্কা দিলেন। জানালেন যে এই বড় সিদ্ধান্ত তিনি আগেই নিয়ে ফেলেছিলেন। ইংল্যান্ডের মাটিতে ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলে এই ঘোষণা করবেন বলে ভেবেছিলেন মঈন। ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় তাঁর হাত থেকে সেই সুযোগ হাতছাড়া হয় বলে জানিয়েছেন ইংল্যান্ডের অল রাউন্ডার। তবে তাতে তিনি খুশিই হন। ৩৪ বছরের মঈন এখান থেকে টেস্টের মতো গুরুগম্ভীর ফর্ম্যাট ছেড়ে কেবল ক্রিকেটটা আনন্দ সহকারে খেলতে চান। এতদিন এই ফর্ম্যাটে ইংল্যান্ড দলের সঙ্গে জুড়ে থাকতে পেরে তিনি খুশি। তাঁর কাজ শেষ হয়েছে বলেও জানিয়েছেন মঈন আলি।

অনুপ্রেরণা হাশিম আমলা

অনুপ্রেরণা হাশিম আমলা

ব্রিটিশ মুসলিম হয়ে ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়াটা যে মুখের কথা ছিল না, এক ভিডিও বার্তায় তা অকপটে জানিয়েছেন মঈন আলি। তবে এ লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক হাশিম আমলাকে তিনি আদর্শ মেনে এসেছেন বলেও জানিয়েছেন মঈন। ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা তাঁর কাছে অনবদ্য বলে জানিয়েছেন অল রাউন্ডার। সেই অনুভূতি থেকে দেশের হয়ে সাদা পোশাক গায়ে মাঠে নামার গর্বের মুহুর্তগুলি থেকে বঞ্চিত হওয়ার ব্যথা থাকলেও, মঈন মনে করেছেন এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়। তবে টেস্টে চাইলে তিনি আরও ভালো ব্যাটিং করতে পারতেন বলে বিদায়বেলায় মনে করেন মঈন। এই ফর্ম্যাটে তাঁর শতরান সংখ্যাও বাড়াতে চেয়েছিলেন বলে জানিয়েছেন বাঁ-হাতি ব্যাটার। কোচ পিটার মরিস, ক্রিস সিলভারউড সহ ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক জো রুট ও প্রাক্তনী অ্যালেস্টার কুককে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন মঈন।

কোচ ও অধিনায়কের সঙ্গে কথা

ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে টানা খেলেছেন মঈন আলি। সেখান থেকে তিনি পৌঁছে গিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে চেন্নাই সুপার কিংসের জার্সিতে চুটিয়ে আইপিএল খেলছেন ইংল্যান্ডের অল রাউন্ডার। রবিবারও কেকেআরের বিরুদ্ধে তাঁকে মারমুখী মেজাজে ব্যাটিং করতে দেখা গিয়েছে। আমিরশাহীতেই অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। ইংল্যান্ডের হয়ে সেই প্রতিযোগিতায়ও অংশ নেবেন মঈন। সূত্রের খবর, এরপর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ খেলতে যেতে চাইছেন না ডান হাতি অল রাউন্ডার। এত দীর্ঘ সময় পরিবারের থেকে দূরে থাকা তাঁর পছন্দ নয় বলে শোনা যাচ্ছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তাতে রাজি না হওয়ায় মঈন টেস্ট ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন বলে খবর। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মঈন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জো রুট এবং হেড কোচ ক্রিস সিলভারউডের সঙ্গে কথা বলেছেন বলে শোনা গিয়েছে। টেস্ট ফর্ম্যাট ছাড়লেও ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের ক্রিকেট নিয়মিতভাবে খেলতে দেখা যাবে মঈন আলিকে। তিনি কাউন্টি ও ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলবেন।

মঈনের টেস্ট কেরিয়ার

২০১৪ সাল থেকে ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন মঈন আলি। ২৯১৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই ফর্ম্যাটে পাঁচটি শতরান হাঁকিয়েছেন মঈন। এক ইনিংসে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৫৫। লাল বলের ফর্ম্যাটে ইংল্যান্ডের হয়ে ১৯৫টি উইকেটও নিয়েছেন মঈন। ৫৩ রান দিয়ে নেওয়া ৬ উইকেট তাঁর সেরা স্পেল।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+