বেন স্টোকসের আচমকা অবসর ঘোষণা! একদিনের আন্তর্জাতিককে বিদায় জানানোর নেপথ্যে কোন কারণ?

ইয়ন মর্গ্যানের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ফের ধাক্কা ইংল্যান্ড শিবিরে। গতকালই ভারতের কাছে একদিনের সিরিজে ১-২ ব্যবধানে পরাস্ত হয়েছে ইংল্যান্ড। পাকাপাকিভাবে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব পাওয়ার পর ভারতের বিরুদ্ধে টি ২০ ও একদিনের সিরিজে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে জস বাটলারকে। কাল থেকে ইংল্যান্ড নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে।

বেন স্টোকসের আচমকা অবসর ঘোষণা

সেই ম্যাচের ঠিক আগের দিন আচমকাই একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের ঘোষণা করে দিলেন বেন স্টোকস। ২০১৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করানোর মূল কারিগর তথা ইংল্যান্ডের বর্তমান টেস্ট দলের অধিনায়ক তিনি। ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৮ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সুপার ওভারে তিনি ব্যাট হাতে নেমে ৮ রান করে অপরাজিত ছিলেন। সুপার ওভারেও নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের রান সমান হওয়ায় বেশি বাউন্ডারি মারার নিরিখে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। সেই দলের অধিনায়ক মর্গ্যান ভারতের বিরুদ্ধে সিরিজের আগেই অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ভারতের বিরুদ্ধে সিরিজ শেষে অবসর ঘোষণা করলেন স্টোকস।

ভারতের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে স্টোকস ২৫ রান করার পাশাপাশি দুই ইনিংসে বল হাতে ৫ উইকেট নিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে ৩৩ রানের বিনিময়ে দখল করেন চার উইকেট। এরপর একদিনের সিরিজে তাঁর রান যথাক্রমে ০, ২১ ও ২৭। কোনও উইকেট পাননি। ২০১১ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেকের পর স্টোকস ১০৪টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। ২৯১৯ রান করেছেন, সর্বাধিক অপরাজিত ১০২। তিনটি শতরান ও ২১টি অর্ধশতরান রয়েছে। একদিনের আন্তর্জাতিকে তাঁর ৭৪টি উইকেট রয়েছে, সেরা বোলিং ৬১ রানের বিনিময়ে ৫ উইকেট। কাল ডারহামে সিট ইউনিক রিভারসাইডে নিজের হোম গ্রাউন্ডেই একদিনের আন্তর্জাতিককে আলবিদা জানাচ্ছেন স্টোকস। গত মরশুমে দেশের মাটিতে স্টোকসের নেতৃত্বেই পাকিস্তানকে একদিনের সিরিজে হারায় ইংল্যান্ড।

স্টোকস জানিয়েছেন, একদিনের নিজের আন্তর্জাতিকের ফরম্যাটে নিজের ১০০ শতাংশ দিতে পারছেন না বলেই অবসরের এই কঠিন সিদ্ধান্ত। ইংল্যান্ডের জার্সি হয়ে খেলা প্রত্যেকেরই নিজের সেরাটা দেওয়া উচিত। তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না বলেও জানান স্টোকস। ঠাসা ক্রীড়াসূচিতে শরীরের ধকলও তিনি নিতে পারছেন না। এই পরিস্থিতিতে জস বাটলারের দলে এমন কেউ আসুন যিনি নিজের সেরাটা উজাড় করে দিতে পারবেন, এমনটাই প্রত্যাশা স্টোকসের। এই সিদ্ধান্তের ফলে টেস্ট ও টি ২০ আন্তর্জাতিকে নিজের সেরাটা দিতে পারবেন বলেও আশাবাদী ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। হোম গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ছিনিয়েই ওডিআই ফরম্যাট থেকে বিদায় নিতে চাইছেন স্টোকস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+