সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে খালি হাতে ফিরছে বাংলা, হার শেষ বলের থ্রিলারে

২০০ রানের টার্গেট দিয়েও লাভের লাভ কিছু হল না। বাংলাকে এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকেও ফের খালি ফিরতে হচ্ছে খালি হাতেই। রামনের বাংলা হারল শেষ বলে হিমাচলের বিরুদ্ধে। অপরদিকে দিল্লি হেরে গেল বিদর্ভের দিকে। সেই ম্যাচও হাড্ডাহাড্ডি হয়। শেষ বলে এক রানে হারে দিল্লি। তবে সেই ম্যাচ বাংলার মতো হাইস্কোরিং হয়নি।

শুরুটা ভালো করেনি বাংলা

শুরুটা ভালো করেনি বাংলা

বাংলা ম্যাচে শুরুটা ভালো করেনি। শেষটাও ভালো হয়নি। শুরুতেই ফের ব্যর্থ অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ এবং সুদীপ ঘরামিরা। তিন উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলা। দলকে এগিয়ে নিয়ে যান শাহবাজ। করেন ৫৯ রান। ঋত্বিক চৌধুরী এবং অগ্নিভ পানের ঝড়ো ব্যাটিং করেন। ঋত্বিক করেন ১১ বলে ৩২ এবং অগ্নিভ পান ১০ বলে ২৮ রান করেন। এদের ব্যাটে ভর করে বাংলা করে ১৯৯ রানে।

শেষও হল না ভালো ভাবে

শেষও হল না ভালো ভাবে

এরপর ব্যাট করতে নেমে বাংলার বোলাররা ভালো শুরু করেছিল কিন্তু শেষ হল না ভালো ভাবে। ৭১ রানে চার উইকেট পড়ে গিয়েছিল হিমাচলের সেখান থেকে আর ম্যাচ ধরতে পারল না বাংলা। ম্যাচ ধরে নেন আকাশ বশিষ্ঠ এবং নিখিল গাংতা। দুজনে করেন যথাক্রমে ৭৬ ও ৫০ রান। শেষে তিন বলে ৯ রানের ক্যামিও খেলে যান ঋষি ধাওয়ান। আকাশ বশিষ্ঠ আবার অপরাজিত ছিলেন। শেষ বলের থ্রিলারে ম্যাচ নিয়ে যায় হিমাচল।

 দিল্লির হার

দিল্লির হার

অপরদিকে দিল্লি হারে বিদর্ভের বিরুদ্ধে। মাত্র ১৫৭ রান করেছিল তারা। সেই রান তারা করতে পারল না দিল্লি। এই ম্যাচও শেষ বল পর্যন্ত গড়ায়। ১৫৬ রানে আটকে যায় দিল্লি।

 সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিতে কারা?

সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিতে কারা?

এর ফলে হিমাচল, বিদর্ভ এবং পাঞ্জাব সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে চলে গেল। পরের ম্যাচ হবে সৌরাষ্ট্র এবং মুম্বইয়ের মধ্যে। এখান থেকেই মিলবে চতুর্থ সেমি ফাইনালিস্ট। পাঞ্জাব ম্যাচে প্রথম ব্যাট করে পাঞ্জাব। অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে নেমে তেইশ বছরের তরুণ ব্যাটসম্যান হাঁকান শুভমান গিল সেঞ্চুরি করেন। ৫৫ বলে তিনি করেন ১২৬ রান করেন তিনি। এই রান সাজানো ছিল ১১টি চার ও ৯টি ছক্কা দিয়ে। তাঁর ব্যাটের উপর নির্ভর করে পাঞ্জাব ২২৫ রান করে মাত্র চার উইকেট খুইয়ে। গিলের সঙ্গে সঙ্গত দেন অনমোলপ্রিত সিং। তিনি করেন ৪৩ বলে ৫৯ রান, ছয় না মারলেও, হাঁকান চারটি বাউন্ডারি।

রান তাড়া করতে নেমে প্রথমেই মায়াঙ্ক আগারওয়াল সহ তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কর্ণাটক। পড়ে খেলা ধরেন মনিশ পান্ডেরা। তাঁদের সৌজন্যে ২১৬ রান পর্যন্ত পৌঁছালেও লক্ষ্য পূরণ হয়নি। তারা ম্যাচ হারে ৯ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+