IPL 2024: পাঁচ ছক্কার মাঠে নামার আগে আবেগপ্রবণ রিঙ্কু, মোতেরায় নারিনের শূন্য অঙ্ক নিয়ে উদ্বেগে নাইট শিবির
২০২৩ সালের আইপিএলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ বদলে দিয়েছিল রিঙ্কু সিংয়ের জীবনটাই। সেই ম্যাচে ৫টি ছক্কা মেরে নায়ক হয়ে গিয়েছিলেন কেকেআর ব্যাটার। কেকেআরের সাধারণ ক্রিকেটার থেকে তারকা হয়ে উঠেন। এরপর জাতীয় দলেও সুযোগ পান। মঙ্গলবার আইপিএল কোয়ালিফায়ারের ম্যাচে পয়মন্ত মাঠেই খেলতে নামছেন রিঙ্কু।
মঙ্গলবার মোতেরায় খেলতে নামার আগে আবেগপ্রবণ রিঙ্কু বলেন, '৫ ছক্কার আগের জীবন আর ৫ ছক্কার পরের জীবন একেবারেই আলাদা। আমি বিজ্ঞাপনে প্রদর্শিত হয়েছি, লোকেরা আমাকে চিনেছে এবং এখন আমি একা কোথাও ভ্রমণ করতে পারি না। আমার নামের হোর্ডিং আছে, এবং তারা আমার জন্য উল্লাস করে, যা ভাল লাগে। মনে হচ্ছে আমি আমার জীবনে কিছু অর্জন করেছি,আমি কখনই ভাবিনি যে আমি ৫টি ছক্কা মারব। উপরের ব্যক্তি (ঈশ্বর) আপনার জন্য পরিকল্পনা করেছেন, তাই তাঁকে বিশ্বাস করতেই হবে।'

এই প্রসঙ্গে রিঙ্কু বলেন, আমি যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছিলাম, সেদিন থেকে অনেক জুনিয়র পর্যায়ের চ্যাম্পিয়নশিপ জিতেছি। ট্রফি জিতেছি। কিন্তু কোনওদিন কোনও বড় টুর্নামেন্ট জিততে পারিনি। আমি বিশ্বকাপের মঞ্চে খেলবে এটাই আমার স্বপ্ন। আশা রাখি বিশ্বকাপ জিততে পারব আমরা। আমার স্বপ্ন দেশের হয়ে বড় কোনও ট্রফি জেতা এবং তা নিজের হাতে ধরতে পারা।'
কেকেআরের এই ক্রিকেটার বলেছিলেন যে তিনি আসলেই আবেগপ্রবণ ব্যক্তি ছিলেন না, তবে অনুপ্রেরণামূলক চলচ্চিত্র দেখে তার চোখ জলে ভরে যায়। রিংকু বলেছিলেন "আমি যখন অনুপ্রেরণামূলক সিনেমা(টুয়েলভ ফেল) দেখি তখন আমি কাঁদি। আমি যখন টুয়েলভ ফেল দেখেছিলাম তখন আমি কেঁদেছিলাম। আমি আমার জীবনকে এর সাথে সংযুক্ত করছিলাম যে আমিও নীচের দিক থেকে এসেছি। সিনেমার সঙ্গে আমি আমার জীবনের অনেক মিল পাই।'
এদিকে মোতেরার মহারনে কেকেআর শিবিরকে উদ্বেগে রাখবে এই মাঠে সুনীল নারিনের পরিসংখ্যান। কারণ এই মাঠে ব্যাট হাতে তিন বারই ০ রানে আউট হয়েছেন নারিন। একবারও রানের খাতা খুলতে পারেননি। হায়দরাবাদের বিরুদ্ধে সল্ট না থাকায় গুরবাজের সঙ্গে ওপেন করতে নামতে পারেন নারিন।












Click it and Unblock the Notifications