Emerging Asia Cup 2024: ইমার্জিং এশিয়া কাপের জন্য শক্তিশালী দল গঠন টিম ইন্ডিয়ার, ভারত-পাক ম্যাচ কবে?
ইমার্জিং এশিয়া কাপের জন্য শক্তিশালী দল পাঠাচ্ছে ভারত। ২০২৩ সালে সিনিয়রদের এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল, এবার ইমার্জিং এশিয়া কাপেও ভালো ফল করাই লক্ষ্য ভারতের। সোমবার ইমার্জিং এশিয়া কাপের জন্য দল বেছে নিলেন নির্বাচকরা। এবার একেবারে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়নি। ভারতীয় দলের পরিচিত মুখরাও ইমার্জিং এশিয়া কাপের জন্য এ দলে সুযোগ পেয়েছেন।
ইমার্জিং এশিয়া কাপের ভারতীয় এ দলকে নেতৃত্বে দেবেন তিলক ভর্মা। এছাড়াও দলে আছেন অভিষেক শর্মা, প্রভসিমরন সিং, নিশান্ত সাধু, রমনদীপ সিং, নেহাল ওয়াডেরা, আয়ূষ বাদোনি, অনুজ রাওয়াত, সাই কিশোর, হৃতিক শোকিন, রাহুল চাহার, বৈভব অরোরা, অংশুল কম্বোজ, আকিব খান, রাসিক সালাম।

এবার ইমার্জিং এশিয়া কাপ হবে ওমানে। আগামী ১৮ অক্টোবর থেকে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। ভারতীয় দল ইমার্জিং এশিয়া কাপে অভিযান শুরু করবে আগামী ১৯ অক্টোবর চিরপ্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই। এছাড়াও ভারতের গ্রুপে আছে আয়োজক ওমান, সংযুক্ত আরব আমীরশাহী। ২১ অক্টোবর ভারত দ্বিতীয় ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমীরশাহীর বিরুদ্ধে।
২৩ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচ ওমানের বিরুদ্ধে। আগামী ২৫ অক্টোবর দুটি সেমিফাইনাল হবে। আগামী ২৭ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল হবে। ভারতীয় দল এবার যথেষ্ট শক্তিশালী। অভিষেক শর্মা, তিলক ভর্মা, সাই কিশোর রাহুল চাহারদের মতো টিম ইন্ডিয়ার সদস্যরা এই দলে আছেন। পাশাপাশি আইপিএল ভালো খেলা ক্রিকেটারদেরও এই স্কোয়াডে রাখা হয়েছে।
আপাতত সামনে বড় কোনও টি২০ টুর্নামেন্ট নেই। এই ধরনের প্রতিযোগিতা গুলোতেই আইপিএলে ভালো খেলা ক্রিকেটারদের সুযোগ দিয়ে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।












Click it and Unblock the Notifications