Emerging Asia Cup 2024: দুরন্ত পারফরম্যান্স অভিষেক-তিলকদের, প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারাল ভারতীয় ‘এ’ দল
ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানকে হারাল ভারত। ভারতীয় 'এ’ দল জয় পেল ৭ রানে। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইমার্জিং এশিয়া কাপের অভিযান শুরু করল ভারতীয় এ দল। ওমানের মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় এ দলের অধিনায়ক তিলক ভর্মা। ভারতীয় দলের হয়ে ওপেন করতে নামেন অভিষেক শর্মা এবং প্রবসিমরন সিং।
ভারতীয় দলের ওপেনিং ইনিংসটা বেশ ভালোই হয়, দুই ওপেনার মিলে করেন ৬৮ রান। ২২ বলে ৩৫ রান করে আউট হলেন অভিষেক শর্মা, সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় সিনিয়র দলে ছিলেন অভিষেক। পাকিস্তান এ দলের বিরুদ্ধে ম্যাচে তাঁর ৩৫ রানের ইনিংসে ছিল ৫টি চার এবং দুটি ছক্কা। ওপর ওপেনার প্রবসিমরন সিং করেন ৩৬ রান, তাঁর ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান দল। মহম্মদ হ্যারিস ৬ এবং ইউসুৱ ২ রানে আউট হন। ইয়াসির খান কিছুটা লড়াই করলেন ২২ বলে ৩৩ রান করলেন। আক্রম ২৭ এবং আরাফাত ৪১ রান করেন পাকিস্কান 'এ’ দলের হয়ে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান তোলে পাকিস্তান। ফলে ৭ রানে জয় পেল ভারতীয় এ দল। ভারতীয় বোলারদের মধ্যে অংশুল কম্বোজ তিনটি এবং রাসিক সালাম এবং নিশান্ত সাঁধু দুটি উইকেট নেন।
পাকিস্তান এছাড়াও ভারতের গ্রুপে আছে আয়োজক ওমান, সংযুক্ত আরব আমীরশাহী। ২১ অক্টোবর ভারত দ্বিতীয় ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমীরশাহীর বিরুদ্ধে। ২৩ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচ ওমানের বিরুদ্ধে। আগামী ২৫ অক্টোবর দুটি সেমিফাইনাল হবে। আগামী ২৭ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল হবে।
ভারতীয় দলের সামনে আপাতত সামনে বড় কোনও টি২০ টুর্নামেন্ট নেই। এই ধরনের প্রতিযোগিতা গুলোতেই আইপিএলে ভালো খেলা ক্রিকেটারদের সুযোগ দিয়ে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।












Click it and Unblock the Notifications