Emerging Asia Cup 2024: আফগানদের কাছে হার, ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনাল থেকেই বিদায় তিলকদের

ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনাল থেকেই বিদায় ভারতীয় এ দলের। আফগানিস্তানের কাছে ২০ রানে হেরে কাপ জয়ের দৌড় থেকে ছিটকে গেল ভারতীয় এ দল।

ইমার্জিং এশিয়া কাপে দ্বিতীয় সেমিফাইনালে ভারত মুখোমুখি হয়েছিল আফগানিস্তান দলের। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানরা। কিন্তু ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে শুরু করে আফগানরা। ওপে‌নিং জুটি ১৩৭ রান তোলে। ফলে বড় রানের ভিত সেখানেই গড়ে নেয় আফগানিস্তান।

আফগান দলের দুই ওপেনার এদিন বিধ্বংসী ছন্দে ছিলেন। জুবাইদ আকবরি ৪১ বলে ৬৪ রান করলেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার এবং চারটি ছক্কা। সিদিকুল্লা অটল করলেন ৫২ বলে ৮৩ রান। তাঁর ইনিংসে ছিল সাতটি চার এবং পাঁচটি ছক্কা। তিন নম্বরে ব্যাট করতে নামা করিম জন্নত ৪১ রান করলেন। অধিনায়ক রাসোলি ০ রানে সাজঘরে ফেরেন।

মহম্মদ ইশা ৭ বলে ১২ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তোলে আফগানরা। ভারতের হয়ে রসিক সালাম ২৫ রান খরচ করে তিন উইকেট নেন। আকিব খান ১ উইকেট সংগ্রহ করেন। বড় রানের স্কোর তুলে ভারতকে চাপে ফেলে দেয় আফগানরা।

ব্যাট করতে নেমে শুরুতেই ভারতের বড় ভরসা অভিষেক শর্মা আউট হলেন। অন্য ম্যাচে বড় রান করলেও গুরুত্বপূর্ণ ম্যাচে ৭ রান করে আইট হলেন। অন্য ওপেনার প্রবসিমরন সিং ১৯ রান করে আউট হলেন। অধিনায়ক তিলক ভর্মাও এই ম্যাচে ১৪ বেল ১৬ রান করে আউট হলেন।

আয়ূষ বাদোনি এবং নেহাল ওয়াদেরা একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেন কিন্তু তা কার্যকরী হল না। বাদোনি ২৪ বলে ৩১ রান করে আউট হলেন। অন্যদিকে নেহাল ২০ রান করে আউট হলেন। এরপর রমনদীপ সিং এবং নিশান্ত সাঁধু জুটি গড়েন। রমনদীপ ৬৪ রানের দুরন্ত ইনিংস খেললেন। কিন্তু ভারতকে জেতাতে পারলেন না।

শেষ পর্যন্ত নির্ধারতিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলল ভারত। ফলে ২০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের যাত্রা শুরু করেছিল ভারতীয় এ দল। দ্বিতীয় ম্যাচে তিলক ভর্মার দল হারায় সংযুক্ত আরব আমিরশাহী দলকে।ওমানকে হারিয়ে সেমিতে উঠলেও কাপ জয়ের ম্যাচের আগেই বিদায় নিল ভারতীয় এ দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+