Emerging Asia Cup 2023: সেমিতে বিরাট জয়, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি ভারত
এশিয়া কাপে রোহিত-বাবরদের দ্বৈরথের আগেই ভারত পাক ম্যাচ। শুক্রবার ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে ৫১ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় এ দল। আগামী রবিবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে কাপ জয়ের লড়াইয়ে নামবে ভারত।
শনিবার সেমিফাইনাল ম্যাচে কলম্বোতে মাঠে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক সইফ হাসান। আগের ম্যাচের শতরানকারী সাই সুদর্শন শুরুটা ভাল করেন। দ্রুত রান করছিলেন তিনি। কিন্তু ২১ রান করে হাসান সাকিবের বলে আউট হয়ে যান।

অধিনায়ক যশ ঢুল অর্ধশতরান করেন। ৬৬ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় এ দলের অধিনায়ক। অধিনায়ক এক দিকে টিকে থাকলেও অন্য দিকে নিয়মিত উইকেট পড়ছিল। ফলে বড় রান স্কোরবোর্ডে উঠল না। এমনকি পুরো ৫০ ওভার খেলতে পারেনি ভারত। পাঁচ বল আগে ২১১ রানে অল আউট হয়ে যায় মেন ইন ব্লু।
জবাবে ব্যাট করতে নেমে ৩৪.২ ওভারে ১৬০ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশের এ দল। ১৬ ওভারের বেশি খেলা বাকি থাকলেও উইকেট ধরে রাখতে পারল না বাংলাদেশ। অল্প রানের পুঁজি নিয়েও দুরন্ত বোলিং করলেন ভারতীয় বোলাররা।টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে নিশান্ত পাঁচটি ও মানব তিনটি উইকেট নেন। বাকি দুই উইকেট নেন যুবরাজসিংহ দোদিয়া ও অভিষেক শর্মা।
A FIFER from Nishant Sindhu inspires India 'A' to the Final of the #ACCMensEmergingTeamsAsiaCup 👏👏
— BCCI (@BCCI) July 21, 2023
India 'A' successfully defend the total and complete a 51-run win 🙌
Scorecard - https://t.co/XnH1m6JqPM #ACC pic.twitter.com/vgRAizbXIK
দুই দিন আগেই যশ ঢুলের নেতৃত্বাধীন ভারতীয় এ দল চূর্ণ করে পাকিস্তান এ দলকে। ১১০ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস সাজানো ছিল ১০টি চার ও তিনটি ছয় দিয়ে। সাই সুদর্শনের অপরাজিত শতরানের সৌজন্যে জয় ভারত জয় পেয়েছিল ৮ উইকেটে। এবার ফের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি ভারত।
কয়েক সপ্তাহ আগেই ভারতীয় মহিলা এ দল ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিতেছিল, এবার পুরুষ দলের সামনে খেতাব জয়ের হাতছানি। পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতলে জয়ের আনন্দও দ্বিগুণ হয়ে যাবে।
একমাস পরেই শুরু সিনিয়ারদের এশিয়া কাপ। বিরাট বাবরদের লড়াইয়েই আগেই ফোকাসে জুনিয়রদের ম্যাচ।












Click it and Unblock the Notifications