ODI World Cup: ম্যান্ডেলার দেশে কোন মাঠগুলিতে হবে একদিনের বিশ্বকাপ? তিন বছর আগেই প্রকাশ্যে এল নাম
২০২৭ সালের একদিনের বিশ্বকাপ হবে তিনটি দেশে।দক্ষিণ আফ্রিকার সঙ্গে আয়োজক হিসাবে রয়েছে জ়িম্বাবোয়ে এবং নামিবিয়াও। বুধবার আইসিসির পক্ষ থেকে বিশ্বকাপের জন্য আটটি স্টেডিয়ামকে মনোনীত করা হয়েছে। প্রোটিয়া ভূমিতে আইসিসির অনুমোদিত ১১টি স্টেডিয়াম থাকলেও তার মধ্যে থেকে ৮টিকে বেছে নেওয়া হয়েছে।
নির্বাচিত আটটি স্টেডিয়ামগুলির তালিকায় আছে,ইস্ট লন্ডনের বাফেলো পার্ক, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক, ডারবানের কিংসমিড, গকেবেরহার সেন্ট জর্জেস পার্ক, পার্লের বোল্যান্ড পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ব্লুমফনটেইনের মানগাউং ওবাল এবংস্যান্ডটনের ওয়ান্ডারার্স।

দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সিইও ফোলেতসি মোসেকি বলেছেন, ' সব দিক খতিয়ে দেখে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। ভেন্যু বাছাইয়ের ক্ষেত্রে স্টেডিয়ামের কাছাকাছি নির্দিষ্ট মানের হোটেল, অনুশীলনের মাঠ, বিমানবন্দর থেকে দূরত্বের মতো বিষয়গুলি বিবেচনা করতে হয়েছে। বিশ্বকাপ চলাকালীন যাতে ক্রিকেটারদের খুব বেশি সফর করতে না হয় তার ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে মাঠগুলিকে।' দক্ষিণ আফ্রিকা মাঠ নির্বাচন করে ফেললেও বাকি দুই দেশ এখনও তাদের ভেন্যু চূড়ান্ত করতে পারেনি।
এই নিয়ে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। ইতিপূর্বে ২০০৩ সালে তারা এই বিশ্ব জয়ের মহাযজ্ঞের আসর আয়োজন করেছিল। তবে এই প্রথমবার নামিবিয়া বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। আগামী একদিনের ক্রিকেট বিশ্বকাপে মোট ১৪টি দলের মধ্যে লড়াই হবে। ২০০৩ সালের মতো একই ফরম্যাট আগামী বিশ্বকাপ আয়োজন করা হবে।তবে কোন দেশে কতগুলি করে ম্যাচ হবে তা এখনও চূড়ান্ত হয়নি।গোটা বিষয়টি চূড়ান্ত করবে আইসিসি।
২০০৩ সালে এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই বসেছিল বিশ্ব কাপের আসর। সেবারও ট্রফি জিততে ব্যর্থ হয় ভারতীয় দল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে টিম ইন্ডিয়া ফাইনালে জায়গা করে নিলেও, শেষ লড়াইয়ে অজিদেষর কাছে দুরমুশ হতে হয় ভারতীয় ব্রিগেডকে।












Click it and Unblock the Notifications