কলকাতাকে দাদার পুজো উপহার, জানলে চমকে যাবেন ক্রীড়াপ্রেমীরা

মঙ্গলবার কলকাতায় বসেছিল বিসিসিআইয়ের ট্যুর ও ফিক্সচার কমিটির বৈঠক। কী পেল কলকাতা

কলকাতায় বোর্ডের বৈঠকে প্রাপ্তির ঝুলি উপচে পড়ল কলকাতা অর্থাৎ ইডেন গার্ডেন্সের। মঙ্গলবারের এই বৈঠকে সিএবি-র পক্ষ থেকে হাজির ছিলেন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন বৈঠকে ট্যাক্সি করে পৌছন সিএবি প্রেসিডেন্ট।

দাদা-র পুজো উপহার

যা ক্রীড়াসূচি নির্ধারিত হয়েছে তাতে কলকাতার ঝুলি একেবারে ভরে গেছে তা নিয়ে সন্দেহ নেই। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ২৩টি ম্যাচ খেলবে ভারতীয় দল। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি একদিনের ম্যাচ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচের আসন বসতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে।

২১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচটি খুব সম্ভবত কলকাতায় হতে চলেছে। এদিন বৈঠক শেষে বিসিসিআই সচিব অমিতাভ চৌধুরি জানিয়েছেন এখনও দিনক্ষণ গুলি চূড়ান্ত করা হয়নি। কারণ সেপ্টেম্বর -অক্টোবরে পুরো দেশ জুড়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। ফলে বিভিন্ন প্রশাসনিক ছাড়পত্র বিভিন্ন ক্রিকেট দলগুলির আসা যাওয়ার নিরাপত্তা দিতে হবে।

এদিকে নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ পেতে চলেছে ইডেন। পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত মউ ভেস্তে যাওয়ায় ভারতীয় দলের অনেকটা ফাঁকা সময় হয়েছে। তারমধ্যেই এই টুর্নামেন্ট গুলি ঢোকানো হচ্ছে।

দাদা-র পুজো উপহার

এদিকে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে এটা বাংলার মানুষদের কাছে পুজোর উপহার। এদিনই গুয়াহাটির নবনির্মিত বারসপারা স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+