অসাধারণ বোলিং অশ্বিন-জাদেজা-শামির, ইডেন টেস্ট ও সিরিজ জয় টিম কোহলির

কলকাতা, ৩ অক্টোবর : ইডেন টেস্ট ও একইসঙ্গে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত। ১৭৮ রানে ম্যাচ হারলেন রস টেলররা। সিরিজের আর বাকী একটি টেস্ট। তবে প্রথম দুটি টেস্টে জিতে ২-০ এগিয়ে সিরিজ পকেটে পুরে নিল টিম কোহলি। এদিন আপাতত ভারতের হয়ে অশ্বিন, জাদেজা ও শামি ৩টি করে উইকেট নিয়েছেন।

এদিন সকালে ব্যাট করতে নেমে ফের একবার ভারতকে টেনে তুলে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন বাংলার ঘরের ছেলে ঋদ্ধিমান সাহা। প্রথম ইনিংসে ৫৪ রানে অপরাজিত থাকার পরে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের মধ্যে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে ভারতকে জেতার মতো স্কোরে পৌঁছে দিয়ে ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি।

অসাধারণ বোলিং ভারতের, ইডেন টেস্ট ও সিরিজ জয়ের টিম কোহলি

দ্বিতীয় ইনিংসে রবিবার ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। তবে তার মধ্যেও উজ্জ্বল ছিলেন বিরাট কোহলি (৪৫ রান) ও রোহিত শর্মা (৮২ রান)। একসময়ে একটি সেশনে ভারতের ৬ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে ভারতকে টেনে তোলে রোহিত ও ঋদ্ধির পার্টনারশিপ। রবিবার সপ্তম উইকেটে ১০৩ রান যোগ করেন দুজনে।

এরপরে রোহিত শর্মা আউট হয়ে গেলে ভারত বেশ চাপে পড়ে যায়। কারণ স্কোরবোর্ডে তখন ২০৯ রানে ৭ উইকেট। তবে সেখান থেকে ভুবনেশ্বর কুমারকে (২৩ রান) সঙ্গী করে ভারতকে আড়াইশোর গণ্ডী টপকে দেন বাংলার ঋদ্ধি।

সবমিলিয়ে ভারত এগিয়ে যায় ৩৭৫ রানে। অর্থাৎ নিউ জিল্যান্ডকে জিততে গেলে করতে হতো ৩৭৬ রান। যা ইডেনের অসমান বাউন্সের পিচে প্রায় অসম্ভবই ছিল। আর তা হয়ওনি। মাত্র ১৯৭ রানে গুটিয়ে যায় কিউয়ি ব্যাটিং। এবং ১৭৮ রানে ম্যাচ জিতলেন বিরাট কোহলিরা।

এদিন নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন টম ল্যাথম (৭৪)। এছাড়া মার্টিন গাপটিল (২৪), হেনরি নিকোলস (২৪), লিউক রঞ্চি (৩২) কেউই বিশেষ রান পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+