কাবেরী বিক্ষোভ চেন্নাইয়ে! শেষবেলায় অন্য পথে আইপিএল ভাগ্য খুলতে পারে ইডেনের

চেন্নাইয়ের হোম ম্যাচ পুনের মাঠে হওয়ায়, প্লে-অফ অন্য কোথাও খেলা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সেক্ষেত্রে কলকাতায় দুটি ম্যাচ খেলা হতে পারে।

চেন্নাই সুপার কিংস তাদের পরবর্তী ছয়টি হোম ম্যাচ পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে খেলবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। তামিলনাড়ুতে কাবেরী জলসঙ্কট বিতর্ক মাথাচাড়া দেওয়ায় আইপিএল পরিচালক কর্তৃপক্ষ পুনের স্টেডিয়ামে খেলতে চেন্নাইকে রাজি করিয়ে ফেলেছে। ফলে আপাতত চেন্নাইয়ের সমস্ত হোম ম্য়াচ পুনের স্টেডিয়ামে হবে। যার ফলে পুনেয় অনুষ্ঠিত হতে চলা প্লে-অফের ম্যাচ কলকাতায় হতে পারে বলে শোনা যাচ্ছে।

কাবেরী বিক্ষোভ চেন্নাইয়ে! শেষবেলায় অন্য পথে আইপিএল ভাগ্য খুলতে পারে ইডেনের

পুনেয় চেন্নাইয়ের ম্যাচ হবে ঘোষণার সঙ্গে সঙ্গেই এই আলোচনাও শুরু হয়ে গিয়েছে। পুনে আগের দুই বছর আইপিএল খেলার পরে চুক্তি অনুযায়ী আইপিএল থেকে সরে গিয়েছে। পুনের আর কোনও ফ্র্যাঞ্চাইজি নেই। তবে আইপিএলের ম্যাচ আয়োজন করার জন্য অনেক আগে পুনে আবেদন করেছিল।

আইপিএল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল, স্টেডিয়াম, মাঠ ও পিচ ভালো থাকলে পুনে ম্যাচ পাবে। সেইমতো প্লে-অফের দুটি ম্যাচ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে খেলা হবে বলে স্থির হয়েছিল। এখন হঠাৎ করে চেন্নাইয়ের হোম ম্যাচ পুনের মাঠে হওয়ায়, প্লে-অফ অন্য কোথাও খেলা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সেক্ষেত্রে কলকাতায় দুটি ম্যাচ খেলা হতে পারে।

মে মাসের ২৩ ও ২৫ তারিখের দুটি প্লে-অফের ম্যাচ, একটি এলিমিনেটর ও একটি কোয়ালিফায়ার পুনেয় খেলার কথা রয়েছে। সেক্ষেত্রে দুটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্স পেতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে আইপিএল গভর্নিং কাউন্সিলের উপরে।

এর আগে যখন প্লে-অফের ভেন্যু নিয়ে কথা হয়েছিল তখন পুনের পাশাপাশি কলকাতার কথাও উঠেছিল। কলকাতায় যেহেতু কেকেআর-এর ফ্র্যাঞ্চাইজির হোম ম্যাচগুলি হচ্ছে সেহেতু পুনের স্টেডিয়াম তৈরি থাকায় তা পুনেকে দেওয়া হয়েছিল। তবে এখন পুনেও চেন্নাইয়ের হোম ম্যাচ আয়োজন করার দায়িত্ব পাওয়ায় পরিস্থিতি বদলে গিয়েছে। এখন কোন সিদ্ধান্তের কথা রাজীব শুক্লারা জানান সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+