ইডেনে সৌরভ ও ডালমিয়ার নামে স্ট্যান্ড হতে চলেছে!
এবার ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সেও স্ট্যান্ডের নামকরণ হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে বাংলার সেরা ক্রিকেটার তথা অন্যতম সেরা ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে যেমন স্ট্যান্ড থাকছে , তেমনই ভারত তথা বিশ্ব ক্রিকেটের দোর্দণ্ডপ্রতাপ প্রশাসক জগমোহন ডালমিয়ার নামেও স্ট্যান্ডের নামকরণ হতে চলেছে। [সৌরভের সেরা একাদশে ঠাঁই পেলেন কারা? জেনে নিন]
ইডেনে মোট ৭টি স্ট্যান্ড রয়েছে। তার মধ্যে ২টির নামকরণ করা হবে বাংলার ক্রিকেটের সঙ্গে জড়িত সবচেয়ে বড় দুটি নামের হয়ে। এরাঁ ছাড়াও ক্রিকেটার পঙ্কজ রায়, প্রাক্তন সিএবি সভাপতি বিএন দত্ত, এএন ঘোষ, স্নেহাংশু আচার্য এবং সিদ্ধার্থ শঙ্কর রায়ের নামও প্রস্তাবিত হয়েছে। [সৌরভের অবিস্মরণীয় রেকর্ড লিস্ট]

সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে জানিয়েছেন, সবটাই আলোচনা হয়েছে। আমি নিজে পঙ্কজ রায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছি। কারণ জগমোহন ডালমিয়ার ইচ্ছে ছিল এই দুজনের নামে স্ট্যান্ড তৈরির। [বিতর্কিত গ্রেগ জমানা ও সৌরভের ক্রিকেট জীবন নিয়ে নয়া বইপ্রকাশ]
জানা গিয়েছে, মিটিংয়ে সিএবি যুগ্ম সম্পাদক অভিষেক ডালমিয়া নিজে বিএন দত্ত, এএন ঘোষ ও জগমোহন ডালমিয়ার নাম প্রস্তাব করেছেন। [বিশ্বকাপে ভারতের সেঞ্চুরির ইতিহাস : কারা কারা শতরানের অধিকারী?]
সিএবির মিটিংয়ে প্রস্তাব এসেছে টেস্টের সিজন টিকিটের দাম দেড় হাজার থেকে কমিয়ে ১ হাজার, ৭৫০ টাকা ও ৫০০ টাকা করার জন্য। এছাড়া সিএবির অধীনস্ত সংস্থাগুলিকে ২৫টি করে টিকিট দেওয়া হবে বলেও ঠিক হয়েছে। এর পাশাপাশি আগামী ফেব্রুয়ারি মাস থেকে 'বেঙ্গল প্রিমিয়ার লিগ' বা বিপিএল চালু হবে বলেও স্থির হয়েছে।












Click it and Unblock the Notifications