ইডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টি২০ আন্তর্জাতিক, হোম সিরিজের সূচিতে রদবদল করল বিসিসিআই

India's Home Season: ভারতীয় দলের আসন্ন মরশুমের হোম সিরিজে কিছু রদবদল করল বিসিসিআই। যার ফলে ইডেনে ভারত-ইংল্যান্ড প্রথম একদিনের আন্তর্জাতিকটি অনুষ্ঠিত হবে।

ভারত-বাংলাদেশের সূচিতেও রদবদলের পথে হেঁটেছে বিসিসিআই। দেখে নেওয়া যাক কোন কোন ম্যাচের সূচিতে রদবদল হলো।

India s Home Season -

ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টি২০ আন্তর্জাতিকটি ৬ অক্টোবর হওয়ার কথা ছিল ধরমশালায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ওই স্টেডিয়ামের ড্রেসিংরুম সংস্কারের মানোন্নয়নের জন্য সংস্কার কাজে হাত দিয়েছে। ফলে এই ম্যাচটি ধরমশালা থেকে সরল গোয়ালিয়রে।

গোয়ালিয়রে নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম হয়েছে। ২০১০ সালে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে সচিন তেন্ডুলকর ওডিআইয়ে দ্বিশতরান করেছিলেন গোয়ালিয়রে। সেই ম্যাচের পর আর আন্তর্জাতিক ম্যাচ পায়নি এই শহর। নবমির্মিত শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারত-বাংলাদেশ দ্বৈরথ।

ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টি২০ আন্তর্জাতিক হওয়ার কথা ছিল চেন্নাইয়ে। দ্বিতীয় ম্যাচটি পেয়েছিল কলকাতা। কিন্তু সংশোধিত সূচিতে ভারত-ইংল্যান্ড প্রথম টি২০ আন্তর্জাতিক ম্য়াচটি হবে কলকাতায়। প্রজাতন্ত্র দিবসের আগের দিন ম্যাচটি কলকাতায় হওয়ার কথা ছিল।

ফলে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলে এই দিন পরিবর্তনের অনুরোধ করেছিল সিএবি। নতুন সূচি অনুযায়ী, প্রথম টি২০ কলকাতায় এবং দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক হবে চেন্নাইয়ে। প্রথম ও দ্বিতীয় ম্যাচের দিন অবশ্য অপরিবর্তিত থাকছে। কলকাতায় প্রথম টি২০ আন্তর্জাতিক হবে ২২ জানুয়ারি। জানুয়ারির ২৫ তারিখ দ্বিতীয় ম্যাচটি হবে চেন্নাইয়ে।

ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে। ১৯ সেপ্টেম্বর থেকে সেটি শুরু হচ্ছে। ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট কানপুরে। ভারত ও বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের টি২০ সিরিজের খেলাগুলি হবে যথাক্রমে গোয়ালিয়র (৬ অক্টোবর), দিল্লি (৯ অক্টোবর) ও হায়দরাবাদে (১২ অক্টোবর)।

ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজের ম্যাচগুলি হবে কলকাতায় (২২ জানুয়ারি), চেন্নাই (২৫ জানুয়ারি), রাজকোট (২৮ জানুয়ারি), পুনে (৩১ জানুয়ারি) ও মুম্বইয়ে (২ ফেব্রুয়ারি)। ফেব্রুয়ারির ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি ভারত ও ইংল্যান্ডের মধ্যে একদিনের আন্তর্জাতিক সিরিজের খেলাগুলি হবে যথাক্রমে নাগপুর, কটক ও আমেদাবাদে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+