জুলাইয়ে ইংল্যান্ডে টেস্ট খেলবেন রোহিতরা, তারই মধ্যে ভারতের ঠাসা ক্রীড়াসূচিতে দুটি টি ২০ প্রস্তুতি ম্য়াচ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্টটি হয়নি ভারতীয় শিবিরে করোনা থাবা বসানোর জেরে। সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। নানা চাপানউতোরের পর ঠিক হয়েছে, পঞ্চম টেস্টটি ভারত খেলবে সামনের জুলাই। ইংল্যান্ডে সাদা বলের সিরিজ আগেই নির্ধারিত ছিল। এবার ভারতের জন্য দুটি প্রস্তুতি ম্যাচেরও বন্দোবস্ত করল ইংল্য়ান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

ভারতের ঠাসা ক্রীড়াসূচিতে ইংল্যান্ডে টি ২০ প্রস্তুতি ম্য়াচ

১ তারিখ থেকে এজবাস্টনে ভারত-ইংল্যান্ড টেস্টটি শুরু হবে। তা শেষ হওয়ার কথা ৫ জুলাই। এরপর ভারত তিনটি করে টি ২০ ও একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারত ইংল্যান্ড সফরে শেষ ম্যাচটি খেলবে জুলাইয়ের ১৭ তারিখ। ফলে বোঝাই যাচ্ছে দ্রুতই এক ফরম্যাটের সঙ্গে অন্য ফরম্যাটে মানিয়ে নিতে হবে রোহিত শর্মার দলকে। আইপিএলের পর ভারত দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলবে। ম্যাচগুলি চেন্নাই, বেঙ্গালুরু ও নাগপুরে হবে যথাক্রমে জুনের ৯, ১২ ও ১৪ তারিখ।

ভারতের ঠাসা ক্রীড়াসূচিতে ইংল্যান্ডে টি ২০ প্রস্তুতি ম্য়াচ

এরপর ভারতের আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর রয়েছে। মনে করা হচ্ছে, আয়ারল্যান্ড সফরে দ্বিতীয় সারির ভারতীয় দল পাঠানো হতে পারে। ২৬ ও ২৮ জুন ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টি টি ২০ আন্তর্জাতিক খেলবে ভারত। এজবাস্টনে ১ জুলাই থেকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের স্থগিত থাকা পঞ্চম টেস্টটি হবে। সাউদাম্পটনে ভারত-ইংল্যান্ড টি ২০ সিরিজের প্রথম ম্যাচটি হবে জুলাইয়ের ৭ তারিখ। জুলাইয়ের ৯ ও ১০ তারিখ যথাক্রমে এজবাস্টন ও ট্রেন্ট ব্রিজে হবে টি ২০ সিরিজের বাকি দুটি ম্যাচ। কিয়া ওভালে ১২ জুলাই প্রথম একদিনের আন্তর্জাতিক। জুলাইয়ের ১৪ ও ১৭ তারিখ যথাক্রমে লর্ডস ও ওল্ড ট্র্যাফোর্ডে হবে একদিনের সিরিজের শেষ দুটি ম্যাচ।

ভারতের ঠাসা ক্রীড়াসূচিতে ইংল্যান্ডে টি ২০ প্রস্তুতি ম্য়াচ

টি ২০ সিরিজ শুরুর আগে ইংল্যান্ডে ভারতীয় দল দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে। তবে টেস্ট দলে তারকারা ওই ম্যাচ দুটিতে খেলতে পারবেন না। ৭ জুলাই টি ২০ সিরিজ শুরুর আগে ১ জুলাই ডার্বিশায়ারের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ বিকেলে অনুষ্ঠিত হবে ডার্বির ইনকোরা কাউন্টি গ্রাউন্ডে। ৩ জুলাই নর্দাম্পটনের কাউন্টি মাঠে নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি হবে দিনে। ফলে এজবাস্টন টেস্টের প্রথম ও তৃতীয় দিন পড়েছে ম্যাচ দুটি। ভারত ইংল্যান্ডে পৌঁছানোর আগে ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে। ভারতের বিরুদ্ধে সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতেই তিনটি করে একদিনের ও টি ২০ আন্তর্জাতিক এবং টেস্ট খেলবে ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড যে জার্সি পরে মাঠে নামবে তা আজ জনসমক্ষে আনা হয়েছে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+