টি-২০ বিশ্বকাপের জন্য চোট পাওয়া জনি বেয়ারস্টোর পরিবর্তে বিধ্বংসী ব্যাটসম্যানকে দলে ডাকল ইংল্যান্ড

টি-২০ বিশ্বকাপের জন্য চোট পাওয়া জনি বেয়ারস্টোর পরিবর্তনের নাম ঘোষণা করল ইংল্যান্ড, বড় ফ্যাক্টার হয়ে উঠতে পারেন মেগা ইভেন্টে

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য যে দিন দল ঘোষণা করে ইংল্যান্ড সেই দিনই লিডসে গলফ খেলতে গিয়ে শরীরের নীচের দিকে মারাত্মক আঘাত পান জনি বেয়ারস্টো। আঘাত এতটাই গুরুতর যে শুরু বিশ্বকাপ থেকে থেকে বাকি পুরো মরসুমের জন্য ছিটকে যান ইংল্যান্ডের তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এই পরিস্থিতিতে তাঁর পরিবর্তন হিসেবে অনেকগুলি নাম ঘোরা ফেরা করছিল। অবশেষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়ে দিল চোট পাওয়া জনি বেয়ারস্টোর পরিবর্তনের নাম।

দীর্ঘ দিন পর দলে ফিরলেন অ্যালেক্স হেলস:

দীর্ঘ দিন পর দলে ফিরলেন অ্যালেক্স হেলস:

বিধ্বংসী ব্যাটসম্যানের পরিবর্তে অপর বিধ্বংসী ওপেনার অ্যালেক্স হেলসকে বেছে নিয়েছে ইংল্যান্ড ক্রিকেটের নিয়ামক সংস্থা। ২০১৯ সালে শেষ বার ইংল্যান্ডের জার্সি গায়ে চাপানো হেলস শুধু বিশ্বকাপের দলেই সুযোগ পাননি পাকিস্তান সফরের জন্য ইংল্যান্ডের স্কোয়াডেও রাখা হয়েছে তাঁকে। ইসিবি'র পক্ষ থেকে প্রকাশি বিবৃতিতে বলা হয়েছে "নর্টিংহ্যামের ব্যাটার অ্যালেক্স হেলসকে ইংল্যান্ডের আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর স্কোয়াডে ডাকা হয়েছে ইয়র্কশায়ারের জোনাথন বেয়ারস্টোর পরিবর্তে যিনি গত সপ্তাহে বাম পায়ের অ্যাঙ্কেটে চোট পেয়েছেন। হেলস যিনি শেষ বার ইংল্যান্ডের হয়ে খেলেছেন ২০১৯ সালে মার্চে তিনি পাকিস্তান সফরেও দলের সঙ্গে যাবেন আন্তর্জাতিক টি-২০ সিরিজ খেলার জন্য।"

২০১৯ বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও খেলা হয়নি হেলসের:

২০১৯ বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও খেলা হয়নি হেলসের:

ইংল্যান্ডে আয়োজিত ২০১৯ বিশ্বকাপের জন্য প্রাথমিক ভাবে ১৫ জনের স্কোয়াডে থাকলেও তাঁকে শেষ পর্যন্ত বাদ দিতে বাধ্য হয়েছিলেন নির্বাচকরা। ব্যান দ্রব্য সেবনের কারণে তাঁকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। তার পর থেকে আর কখনও ইংল্যান্ডের জাতীয় দলে খেলার জন্য ডাকা হয়নি তাঁকে। অবশেষে ভাগ্য খুলল ২০২২ সালে জনি চোট পাওয়ার পর। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে ৬০টি টি-২০ ম্যাচে একটি শতরান এবং আটটি অর্ধ-শতরান রয়েছে তাঁর।

টি-২০ বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের দল:

টি-২০ বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের দল:

জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, হ্যারি ব্রুক, স্যাম কারান, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড। ট্র্যাভেলিং রিজার্ভ- লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, টাইমাল মিলস।

পাকিস্তানের সফরের জন্য ইংল্যান্ডের টি-২০ দল:

পাকিস্তানের সফরের জন্য ইংল্যান্ডের টি-২০ দল:

জস বাটলার (অধিনায়ক), মঈন আলি (সহ অধিনায়ক), হ্যারি ব্রুক, জর্ডন কক্স, স্যাম কারান, বেন ডাকেট, লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, অ্যালেক্স হেলস, টম হেলম, উইল জ্যাকস, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, ওলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড, মার্ক উড

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+