অপরাজিত থেকে সৈয়দ মুস্তাক আলি চ্যাম্পিয়ন হল পূর্বাঞ্চল

চার ম্যাচে অপরাজিত থেকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন হল পূর্বাঞ্চল। এদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে সহজেই ম্যাচ জিতে নিল মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন পূর্বাঞ্চল।

মুম্বই, ১৮ ফেব্রুয়ারি : চার ম্যাচে অপরাজিত থেকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন হল পূর্বাঞ্চল। এদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে সহজেই ম্যাচ জিতে নিল মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন পূর্বাঞ্চল।

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পূর্বাঞ্চল অধিনায়ক মনোজ তিওয়ারি। প্রথমে ব্যাট করে ১৫০ রানের লক্ষ্যমাত্রা রাখে পশ্চিমাঞ্চল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান ২ উইকেট হারিয়ে তুলে নেয় পূর্বাঞ্চল।

অপরাজিত থেকে সৈয়দ মুস্তাক আলি চ্যাম্পিয়ন হল পূর্বাঞ্চল

ঝাড়খণ্ডের ব্যাটসম্যান বিরাট সিং দলের হয়ে ৫৫ রান করেন। মাত্র ২৪ বলে অর্ধশতরান পূরণ করেন তিনি। এছাড়া ইশাঙ্ক জগ্গি ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। ছক্কা হাঁকিয়ে মাত্র ২৭ বলে অর্ধশতরান করেন জগ্গি। ফলে ৩৮ বপল বাকী থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মনোজের পূর্বাঞ্চল।

উত্তরাঞ্চল, যার নেতৃত্বে রয়েছেন হরভজন সিং, তারা নিজেদের কোটার সমস্ত ম্যাচ খেলে ফেলেছে। ৪ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পেয়েছে তারা। এদিকে পশ্চিমাঞ্চলের সুযোগ ছিল মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের চেয়ে এগিয়ে দ্বিতীয় নম্বরে শেষ করার। তবে এই দুটি দলের মধ্যেই কোনও একটি দল দ্বিতীয় স্থানে শেষ করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+