আইএসএল ডার্বি দিয়ে ফুটবলে অভিযান শুরুর আগে ক্রিকেটে হেরে বসল ইস্টবেঙ্গল

আইএসএল ডার্বি দিয়ে ফুটবলে অভিযান শুরুর আগে ক্রিকেটে হেরে বসল ইস্টবেঙ্গল

দরজায় কড়া নাড়ছে ডার্বি। ২৭ নভেম্বর আইএসএল মঞ্চে প্রথমবার ডার্বি যুদ্ধ। এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গলের লড়াইয়ের দিয়ে তাকিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীরা। কোভিড সংকটের মাঝে ফুটবলে অভিযান শুরুতে আরও এক দিন সময় রয়েছে, এর মাঝেই আজ দীর্ঘ ৮ মাস পর বাইশ গজে পা রাখল ইস্টবেঙ্গল।

শেষরক্ষা হল না ইস্টবেঙ্গলের

শেষরক্ষা হল না ইস্টবেঙ্গলের

মঙ্গলবার থেকে ইডেনে শুরু হয়েছে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ। যার দ্বিতীয় দিনে আজ তপন মেমোরিয়ালের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল ক্লাব। আর প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু অর্ণব নন্দীদের।

টস জিতে ব্যাটিংয়ে মন ভরাতে ব্যর্থ ইস্টবেঙ্গল

টস জিতে ব্যাটিংয়ে মন ভরাতে ব্যর্থ ইস্টবেঙ্গল

ম্যাচে এদিন টস জিতে ইস্টবেঙ্গল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এরপর তপন মেমোরিয়ালের বিরুদ্ধে লাল-হলুদ ব্রিগেড নির্ধারিত ২০ ওভারে ১১৮ তোলে। তপন মেমোরিয়ালের হয়ে প্রয়াস রায় বর্মণ ১৮ রানে ২টি ও রমেশ প্রসাদ ১৬ রানে ৪টি উইকেট নেন।

একনজরে স্কোর

একনজরে স্কোর

ইস্টবেঙ্গলের হয়ে ব্যাটে দীপাঞ্জয় মুখোপাধ্যায় ৪০ বলে ৩৬ রান করেন। দলের হয়ে তিনিই সর্বোচ্চ রান করেছেন। বাকিদের মধ্যে সায়ন মন্ডল ২১ বলে ২৭ ও অভিজিৎ ভগত ১৫ বলে ১৪ রান যোগ করেন।

অধিনায়োচিত ইনিংস শাহবাজের

অধিনায়োচিত ইনিংস শাহবাজের

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়ের জন্যে ১১৯ রান তাড়া করতে নেমে সন্দীপন দাসের দুরন্ত ৪৯ রানের সুবাদে ম্যাচ জিতে মাঠ ছাড়ল তপন মেমোরিয়াল। সদ্য মরুশহরে আইপিএল ২০২০ থেকে ফেরা শাহবাজ আহমেদ অধিনায়কোচিত ৩২ রান করে দলকে ম্যাচ জেতান। ফলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তপন মেমোরিয়াল ৬ উইকেটে ম্যাচ জিতল।

মোহনবাগানের জয়, ইস্টবেঙ্গলের হার

মোহনবাগানের জয়, ইস্টবেঙ্গলের হার

প্রসঙ্গত মঙ্গলবার প্রথম ম্যাচে ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে মোহনবাগান বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে অভিযান শুরু করেছে। ফুটবলে আইএসএলে কেরালা ব্লাষ্টার্সকে হারিয়ে এটিকে মোহনবাগানের অভিযান শুরুর পর ক্রিকেটেও জয় দিয়ে মরসুম শুরু মেরিনার্সদের। মোহনবাগান জয় দিয়ে লিগ শুরু করলেও নিজেদের প্রথম ম্যাচে হেরে বসল ইস্টবেঙ্গল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+