মধুর প্রতিশোধ ক্রিকেট মাঠে! মোহনবাগানকে হারিয়ে ফাইনালে ভবানীপুরের সামনে ইস্টবেঙ্গল

আইএসএলে ডার্বি হারের ক্ষততে কিছুটা হলেও প্রলেপ। ক্রিকেটের ময়দানি ডার্বিতে বাজিমাত ইস্টবেঙ্গলের। আজ ইডেন গার্ডেন্সে জে সি মুখার্জি ট্রফির সেমিফাইনালে মোহনবাগানকে ১০ রানে হারাল ইস্টবেঙ্গল। অন্য সেমিফাইনালে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে তপন মেমোরিয়ালকে ৬ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভবানীপুর ক্লাব।

মোহনবাগানকে হারিয়ে ফাইনালে ভবানীপুরের সামনে ইস্টবেঙ্গল

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইস্টবেঙ্গল। শুরু থেকেই ঝড়ের গতিতে রান তুলতে থাকে লাল হলুদ। ১২.৩ ওভারে ১০০ রান হয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে ইস্টবেঙ্গল। ৯টি চারের সাহায্যে ২৮ বলে সর্বাধিক ৪৪ রান করেন সায়নশেখর মণ্ডল। ২৬ বলে ২৯ করেন অঙ্কুর পাল। ২৭ রানের বিনিময়ে চার উইকেট নেন সায়ন ঘোষ।

মোহনবাগানকে হারিয়ে ফাইনালে ভবানীপুরের সামনে ইস্টবেঙ্গল

জবাবে খেলতে নেমে এক বল বাকি থাকতেই অল আউট হয়ে যায় মোহনবাগান। ফলে ১৪৪ রানের বেশি এগোতে পারেনি সবুজ মেরুন। ৩টি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৩৫ রান করেন বিবেক সিং। ৩ ওভারে ১৪ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হন সোহম ঘোষ। ইস্টবেঙ্গলের পেসার রবিকান্ত সিং ৩.৫ ওভারে ২১ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন।

মোহনবাগানকে হারিয়ে ফাইনালে ভবানীপুরের সামনে ইস্টবেঙ্গল

ফাইনালে ইস্টবেঙ্গলের সামনে ভবানীপুর ক্লাব। এদিন সেমিফাইনালে তপন মেমোরিয়ালকে ৬ রানে হারিয়েছে তারা। টস জিতে ফিল্ডিং নেয় তপন মেমোরিয়াল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫০ রান তোলে ভবানীপুর। একটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৪১ রান করেন সন্দীপন দাস। কৌশিক ঘোষ করেন ৩৬। রমেশ প্রসাদ তিনটি ও মানিক সিরোহি দুটি উইকেট দখল করেন। জবাবে ১৯.৪ ওভারে ১৪৪ রানে গুটিয়ে যায় তপন মেমোরিয়াল। দলের হয়ে সর্বাধিক ৪০ বলে ৪৫ রান করেন শাকির হাবিব গান্ধী। দুটি করে চার ও ছক্কা মেরেছেন তিনি। ভবানীপুরের হয়ে প্রদীপ্ত ২৯ রানে ২ উইকেট নেন। ম্যাচের সেরা নির্বাচিত হন ভবানীপুরের হয়ে সর্বাধিক রান করা সন্দীপন দাস।

ছবি- ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+