অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ম্যাচ চলাকালীন ভূমিকম্প! নজিরবিহীন পরিস্থিতির ভিডিও ভাইরাল
ভূমিকম্প হয়ে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ধ্বংসলীলার সাক্ষীও থাকতে হয়। তবে ক্রিকেট ম্যাচ চলাকালীন ভূমিকম্প, তাও আবার বিশ্বকাপের ম্যাচে, এমন ঘটনা কার্যত বিরলই! গতকাল পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে চলছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ে ম্যাচ। সেই ম্যাচের মাঝেই হলো ভূমিকম্প। যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

(ছবি- ক্রিকেট আয়ারল্যান্ড টুইটার)
বল করছিলেন আয়ারল্যান্ডের স্পিনার ম্যথু হামফ্রেস। ষষ্ঠ ওভারের পঞ্চম বলটি তিনি যখন জিম্বাবোয়ের ব্রায়ান বেনেটকে করছিলেন তখনই ভূমিকম্পে কেঁপে ওঠে পোর্ট অব স্পেন। বেশ ভালোই কম্পন হয়। তবে খেলোয়াড় বা আম্পায়াররা তা অনুভব করেননি। ভূমিকম্প হওয়ার সময় যে বলটি হয়েছিল তাতে বেনেট রক্ষণাত্মক শট খেলেন। পরের বলে চারও মারেন।
Earthquakes commonly originate a few miles north west of Trinidad, which is close to the Queen’s Park Oval.
— Dino Bhai (@cricdino) January 29, 2022
Usually just minor shakes which are sometimes not felt as intensely at the other parts of the island.
The local commentator in the background was probably scampering 😅 https://t.co/Ogt1PrHrgC
মাঠে থাকা ক্রিকেটার বা আম্পায়াররা ভূমিকম্পের কথা পরে জানতে পারেন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। কম্পন উপলব্ধি করেন ধারাভাষ্যকাররা। টিভি ক্যামেরার ছবিও স্বাভাবিকভাবেই কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে। তবে সম্প্রচারে কোনও ব্যাঘাত ঘটেনি। আইসিসির ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ডকে বলতে শোনা গিয়েছে, ভূমিকম্প হচ্ছে। এমনভাবে কাঁপছে যেন শুধু পিছন দিয়ে ট্রেন যাচ্ছে এমন অনুভূতি নয়, গোটা স্টেডিয়ামটিই কিন্তু কাঁপছে।
So, did Tim Tector and the team feel the earthquake during the game today? pic.twitter.com/6KUozFAGmU
— Cricket Ireland (@cricketireland) January 29, 2022
এই দুই দলই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তাদের গ্রুপে তৃতীয় স্থান দখল করায় প্লেট লিগে নবম ও দশম স্থানের জন্য ম্যাচ খেলছিল। নবম স্থান-নির্ণায়ক প্লে অফ সেমিফাইনালে জিম্বাবোয়েকে ৮ উইকেটে হারায় আয়ারল্যান্ড। আইরিশ ক্রিকেটাররাও জানিয়েছেন তাঁরা ভূমিকম্প টের পাননি। কাল পোর্ট অব স্পেনেই হবে প্লেট ফাইনাল। ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, অ্যান্টিগা, গায়ানা ও সেন্ট কিটসে হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের খেলাগুলি। সুপার লিগ ফাইনাল হবে অ্যান্টিগায় ৫ ফেব্রুয়ারি।












Click it and Unblock the Notifications