'অন্য মায়ের ভাই' এমএস ধোনিকে নিয়ে গান বেঁধে ভাইরাল ডিজে ব্রাভো, দেখুন ভিডিও

'ব্রাদার ফ্রম আনাদার মাদার' এমএস ধোনিকে নিয়ে গান বেঁধে ভাইরাল ডিজে ব্রাভো, দেখুন ভিডিও

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে বাতিল হওয়ার মুখে চলতি বছরের আইপিএল। এতে যে চেন্নাই সুপার কিংসের দলগত ঐক্যে ভাঁটা পড়বে, তেমনটা মনে করেন না ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার তথা সেই দলের অন্যতম সদস্য ডোয়াইন ব্রাভো। বরং তিনি সিএসকে-র জার্সিতেই কেরিয়ারের বাকি আইপিএল ম্যাচগুলি খেলতে চান বলে জানিয়েছেন ডিজে। আর সেই দলের অধিনায়ক যে তাঁর কতটা কাছের, তা জাহির করলেন ক্যারিবিয়ান ক্রিকেটার। এমএস ধোনিকে 'ভাই' বলে সম্বোধন করে তাঁকে নিয়ে গান বাঁধলেন ব্রাভো। ধোনিকে 'বিশ্বজয়ী' বলেও সম্মান দিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

গায়ক ব্রাভো

গায়ক ব্রাভো

এর আগেও জনপ্রিয় হয়েছে ডোয়াইন ব্রাভোর গায়কি সত্ত্বা। 'চ্যাম্পিয়ন' শীর্ষক গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার। তাঁর মিউজিক ভিডিও-তে ক্যারিবিয়ান লেজেন্ড ক্রিস গেইলকেও দেখা গিয়েছিল। এরপর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারকে ডিজে ব্রাভো নামে ডাকতে শুরু করে বিশ্ব। এবার এমএস ধোনিকে নিয়ে গান বেঁধে ফের সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুললেন ব্রাভো।

ব্রাভোর প্রতি ধোনির আস্থা

ব্রাভোর প্রতি ধোনির আস্থা

ডোয়াইন ব্রাভোর কথায়, এই মুহূর্তে তিনি চেন্নাই সুপার কিংস ছেড়ে অন্য কোনও ফ্রাঞ্চাইজিতে যেতে চান না। সিএসকে অধিনায়ক এমএস ধোনি ও হেড কোচ স্টিফেন ফ্লেমিং, তাঁর প্রতি যে আস্থা দেখিয়েছেন, তাতে তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অল রাউন্ডার। বিশেষ করে ডেথ ওভারে ধোনি যেভাবে তাঁকে ব্যবহার করেছেন, তাতে তিনি মুগ্ধ বলে জানিয়েছেন ব্রাভো।

'অন্য মায়ের ভাই ধোনি'

'অন্য মায়ের ভাই ধোনি'

মহেন্দ্র সিং ধোনিতে মুগ্ধ ডোয়াইন ব্রাভো তাঁকে 'অন্য মায়ের ভাই' বলে সম্বোধন করেছেন। 'চ্যাম্পিয়ন'-র মতোই 'এমএস ধোনি নম্বর সেভেন' শীর্ষক গান গেয়ে ফের সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছেন ডোয়াইন ব্রাভো। এই গানের মাধ্যমে ধোনির প্রতি নিজের আনুগত্য ও ভালোবাসা প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার। দেশ-কালের বেড়াজাল পেরিয়ে আরও একবার প্রমাণ হয়েছে এমএস ধোনির শ্রেষ্ঠত্ব। যা বিশ্বজনীন।

গানের কথা

ইংরেজি ভাষায় গাওয়া ডোয়াইন ব্রাভোর ওই গানের কথাও মন কেড়েছে নেটিজেনদের। তিনি বলছেন, 'এমএস ধোনি। এমএস ধোনি, নম্বর সেভেন। অল অফ রাঁচি, সাউটিং ধোনি। অল অফ ইন্ডিয়া, সাউটিং মাহি। অল অফ চেন্নাই, সাউটিং থালা। এমএস ধোনি ইজ অ্যা ওয়ার্ল্ড বিটার।' এক কথায় এমএস ধোনির সঙ্গে গোটা ভারত তথা বিশ্ব কতটা জুড়ে, তা জানিয়েছেন ডোয়াইন ব্রাভো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+