অনেক সহ্য হয়েছে ! আর না! বর্ণবিদ্বেষের শিকারে ফ্লয়েড হত্যাকাণ্ড নিয়ে কেন রেগে আগুন ব্র্যাভো

অনেক সহ্য হয়েছে ! আর না! বর্ণবিদ্বেষের শিকারে ফ্লয়েড হত্যাকাণ্ড নিয়ে কেন রেগে আগুন ব্র্যাভো

মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবিদ্বেষের শিকারে জর্জ ফ্লয়েডের মৃত্যু, যে ঘটনা গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের অত্যাচারে মৃত্যু হয়েছে ফ্লয়েডের। ভিডিওতে দেখা গিয়েছে মাটিতে ফেলে পা দিয়ে ঘাড়ে চাপ দিয়ে ফ্লয়েডকে দম আটকে মেরে ফেলা হয়।

ব্ল্যাক লাইভস ম্যাটারস আন্দোলন

ব্ল্যাক লাইভস ম্যাটারস আন্দোলন

সেই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে এখন ব্ল্যাক লাইভস ম্যারাটস আন্দোলন চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে আন্দোলন এখন দাবানলের মতো ছড়িয়েছে। এই প্রতিবাদে ক্রীড়া দুনিয়া থেকে এবার বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরব হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের প্রতিবাদ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের প্রতিবাদ

এর আগে ক্যারিবিয়ান দলের টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি বর্ণবিদ্বেষের প্রতিবাদ জানান। আইপিএলে তাঁকে 'কালুয়া' বলে ডাকা হয়েছে জানিয়ে তিনি অভিযোগ করেন। অন্যদিকে তাঁর দলের বিশ্বকাপজয়ী সদস্য ক্রিস গেইলও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরব হয়েছেন। এবার আসরে ডোয়েন ব্র্যাভো।

কী জানালেন ব্র্যাভো

কী জানালেন ব্র্যাভো

বর্ণের বিভেদ নিয়ে বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ চলছে। ব্র্যাভো সেই নিয়ে লিখেছেন, 'আমি নিজে একজন কলো মানুষ হওয়ায় এই বৈষ্যমের তীব্র বিরোধীতা করি। আমরা কালো মানুষরা নিজেদের সম্মানের জন্যে লড়ছি। আমরা কারুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে লড়াইয়ে নামিনি।কালো মানুষদের এই লড়াই শুধুমাত্র সমতার জন্যে।'

ব্র্যাভো আরও বলেন

ব্র্যাভো আরও বলেন

ইনস্টাগ্রামে ব্র্যাভো আরও বলেছেন 'আমরা কালো মানুষরা অন্যদের সম্মান দিই। সেই সম্মানটা আমদেরও প্রাপ্য। অনেক হয়েছে! কোনও যুদ্ধ চাই না। আমরা শুধুমাত্র সমানাধিকার চাই।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+