Durga Puja 2024: পুষ্পপত্র হাতে বরুণের শুভেচ্ছাবার্তা, বোধনের দিনে ঠাকুরের সঙ্গে দেখুন আইপিএল ট্রফিও

বুধবার মহাষষ্ঠীতে বোধনের মধ্য দিয়েই সূচনা হল‌ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর। শহর জুড়ের উৎসবের আবহ। প্রাণের পুজোয় সামিল কেকেআরও। ১০ বছর পর এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মে মাসে লোকসভা ভোট চলায় কোন‌ও বিজয় উৎসব হয়নি। আইপিএল ট্রফিকেও সামনে থেকে দেখার সুযোগ হয়নি কলকাতাবাসীর।

মহাষষ্ঠীর দিনেই সেই আক্ষেপ ঘুচতে চলেছে কলকাতাবাসীর। শুধু ঠাকুর দেখাই নয় মণ্ডপে গেলে আপনার বাড়তি পাওনা হতে পারে আইপিএল ট্রফি। মহাষষ্ঠীর দিনে শহরের বেশ কিছু পুজোতে শোভা পাবে আইপিএল ট্রফি। পুজোর শুরুতেই নাইটদের আইপিএল ট্রফি জয়ের সেলিব্রেশনের সাক্ষী থাকতে পারেন আপনি, শুধু সময় মিলিয়ে আপনাকে পৌঁছে যেতে হবে সেই পুজোগুলিতে।

কেকেআরের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়েছে, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী ক্লাব, চোরবাগান সার্বজনীন ও বেলেঘাটা ৩৩ পল্লীর দুর্গাপুজো মণ্ডপে আজ থাকবে আইপিএল ট্রফি। এই চার পুজো প্যান্ডেলে কেকেআর তৃতীয় আইপিএল জয়ের ট্রফির পরিক্রমা হবে।

কেকেআরের ঘোষণা অনুসারে, দুপুর একটার সময় আইপিএল ট্রফি রাখা হবে চোরবাগান সার্বজনীনের পুজোতে। বেলা আড়াইটে নাগাদ ট্রফি থাকবে বেলেঘাটা ৩৩ পল্লিতে। বিকেল ট্রফি যাবে দক্ষিণ কলকাতায়। চেতলা অগ্রণী ক্লাবে রাখা হবে ট্রফি বিকেল ৫টায়। তার পর সন্ধ্যা সাড়ে ছটার সময়ে ট্রফি নিয়ে যাওয়া হবে সুরুচি সংঘে।

এদিকে কেকেআরের পক্ষ থেকে সকলকে পুজোর শুভেচ্ছা জানানো হয়েছে। পাঞ্জাবী পরে পুষ্পপত্র হাতে সমর্থকদের মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছেন বরুণ চক্রবর্তী। তামি‌লনাড়ুর ক্রিকেটার হলেও বরুণকে দেখা গেল পুরো বাঙালি সাজে। কেকেআরের প্রকাশিত ভিডিওতে বলা হয়েছে, 'কেকেআরের পক্ষ থেকে সবাইকে মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা, পুজো সবার ভালো কাটুক, সবাইকে শুভ শারদীয়া।' এছাড়া বেশ কিছু পুজোর ভিডিও নাইটদের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে।


কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতে বাগবাজার সার্বজনীন সহ বেশ কয়েকটি নির্বাচিত পুজো মণ্ডপের ছবি তু‌লে ধরা হয়েছে। এছাড়াও কেকেআরের পুজো পোস্টারে আছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতরা।

IND vs NZ: ভারত সফরের আগেই বিরাট ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে, প্রথম টেস্ট থেকে ছিটকে গে‌লেন দলের সেরা ব্যাটার
কলকাতার সঙ্গে সর্বাঙ্গীনভাবে জড়িয়ে আছে ক্রিকেট এবং দুর্গা পুজো। প্রতি বছরই পুজোর সময় কোনও না কোনও উদ্যোগ নেয় কেকেআর।পুজো মণ্ডপগুলিতে পরিদর্শনে যান কেকেআরের ক্রিকেটাররা। এবার ক্রিকেটাররা না গেলেও থাকবে আইপিএল চ্যাম্পিয়নের ট্রফি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+