রাতে আমার বোনের সঙ্গে ঘুমাচ্ছিল! সতীর্থ ক্রিকেটারকে নিয়ে ডুপ্লেসিসের মুখে এমন মন্তব্য কেন?
দক্ষিণ আফ্রিকান সুপার লিগ এমজানসিতে পার্ল রকর্স দলের অধিনায়কের ভূমিকায় রয়েছেন ডুপ্লেসিস। সেখানে সবকিছু ছাপিয়ে গিয়ে প্রশ্নকর্তাকে যে উত্তর দিলেন তাতে অবাক ক্রিকেটদুনিয়া!
জীবনে বরাবরই মজার মানুষ দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। একাধিক সাক্ষাৎকারে অ্যাঙ্করের সঙ্গে মজা করতে দেখা যায় ডুপ্লেসিসকে। এবার সবকিছু ছাপিয়ে গিয়ে প্রশ্নকর্তাকে যে উত্তর দিলেন তাতে অবাক ক্রিকেটদুনিয়া!

দক্ষিণ আফ্রিকান সুপার লিগ এমজানসিতে পার্ল রকর্স দলের অধিনায়কের ভূমিকায় রয়েছেন ডুপ্লেসিস। নেলসন ম্যান্ডেলা বে জায়েন্টস দলের বিরুদ্ধে টস হারের পর, অ্যাঙ্কর ডুপ্লিসিসের দলের কোনও পরিবর্তন রয়েছে কিনা জানতে চান। যেখানে ডুপ্লেসিস কোনও ধরনের রাখঢাক না রেখেই হাসতে হাসতে মজার উত্তর দিয়েছেন।
পার্ল রকর্স অধিনায়ক বলেন ,'আজকের ম্যাচে অলরাউন্ডার ভিলজোয়েন বাদ পড়েছে। গত রাতে আমার বোনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে ভিলজোয়েন। এরপর বোনের সঙ্গে গভীর রাত পর্যন্ত ঘুমাচ্ছিল। সেকারণে আজকের ম্য়াচে ওকে ছুটি দেওয়া হয়েছে।' অধিনায়ক ডুপ্লেসির এমন অবাক করে দেওয়া উত্তরে বুমের ওপারে টিভি অ্যাঙ্কর তার হাসি চেপে রাখতে পারেননি।
lockquote class="twitter-tweet blockquote">
One change - Viljoen is not playing today because he's lying in bed with my sister as they got married yesterday - Faf du Plessis

#MSLT20 #NMBGvPR #PRvNMBG pic.twitter.com/IOlXZEn7nH
— FANTASY CRICKET TIPS 🏏 (@FantasyCricTeam) December 8, 2019

যারপর সোশ্যাল মিডিয়ায় জুড়ে মজার কমেন্টের ছড়াছড়ি। ক্রিকেট ফ্যানেরা প্রোটিয়া অধিনায়কের এই উত্তরে বেশ মজা পয়েছে। কেউ লিখেছে, 'উত্তরটা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো'। কেউ আবার লিখেছেন,'সত্যি বলল, নাকি মজা করল কে জানে।' ডুপ্লেসিসের এক মহিলা ক্রিকেট ভক্ত লিখেছেন, 'এমন ধারা উত্তর আমি কোনও দিনও শুনিনি।' কেউ আবার লিখেছেন, 'বর্ষসেরা উত্তরদাতার পুরস্কার পাবে ডুপ্লেসিস।'

Click it and Unblock the Notifications