সৌরভের এক চিঠিতেই কামাল, তৈরি হয়ে গেল দলীপের ক্রীড়াসূচি, দলে বাংলার চার
সৌরভের এক চিঠিতেই বাজিমাত , তৈরি হয়ে গেল দলীপ ট্রফির ক্রীড়াসূচি এবং দল
সৌরভ আসরে নামতেই ভোলবদল বোর্ডের। রাতারাতি বোর্ডের ক্রীড়াসূচিতে ঢুকে গেল দলীপ ট্রফি। আগামী মাসের ৭ থেকে ২৯ আয়োজিত হবে এই টুর্নামেন্ট।

ইন্ডিয়া রেড , গ্রিন , ব্লু দলের প্রতিনিধিত্ব করবেন অভিনব মুকুন্দ, পার্থিব প্যাটেল, এবং সুরেশ রায়না। কানপুর ও লখনউতে আয়োজিত হবে দলীপ ট্রফি। গত মরশুমের মত এবারও গোলাপী বলেই খেলা হবে দলীপ ট্রফির ম্যাচ। রাউন্ড রবিন লিগের ম্যাচগুলি চারদিনের ম্যাচ হবে। তবে ফাইনাল হবে পাঁচ দিনের।
বাংলার থেকে দলীপ ট্রফি দলে ডাক পেয়েছেন চার ক্রিকেটার। তাঁরা হলেন মনোজ তিওয়ারি, অশোক দিন্ডা, সুদীপ চট্টোপাধ্য়ায় এবং অভিমণ্যু ইশ্বরণ। ওই সময় ভারত -অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমায়িত ওভারের সিরিজ খেলেব। ফলে ভারতীয় দলের প্রথম ১৫ জনকে ছাড়া বাকি ক্রিকেটারদের মধ্যে থেকে তরুণ প্রতিভাদের বেছে নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications