Duleep Trophy 2024: সঞ্জু-ঈশ্বরণের শতরান, দুরন্ত ইনিংস খেললেন অভিষেক, ব্যাট হাতে ব্যর্থ সূর্যকুমার
দলীপ ট্রফির ম্যাচে শতরান করলেন সঞ্জু স্যামসন।ইন্ডিয়া-ডি দলের হয়ে সঞ্জু একমাত্র সেঞ্চুরি করেছেন। ইন্ডিয়া-ডি দলের হয়ে প্রথম ইনিংসে তিনি ৯টি বাউন্ডারির সাহায্যে ১০৫ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন ভরত। এবার ভারতীয় উইকেটকিপারদের সাফল্যের ভিড়ে আলাদা করে নিজের জাত চেনালেন সঞ্জু স্যামসন।
অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন ভারতীয় বি দল ডি দলের বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়।প্রথম দিনের দিনের শেষে ডি দল ৫ উইকেটে ৩০৬ রান তোলে শ্রেয়স আইয়ারের দল। শ্রেয়স ০ রানে আউট হয়েছেন। ডি দলের হয়ে দেবদত্ত ৫০, কেএল ভরত ৫২, রিকি ভুই ৫৬ রান করেন, সঞ্জু স্যামসন ৮৯ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনেই শতরান পূর্ণ করলেন সঞ্জু।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেটে ২১০ রান তুলেছে বি দল। এই ম্যাচেও শতরান করলেন অভিমন্যু ঈশ্বরণ। ১৭০ বলে ১১৬ রানের দুরন্ত ইনিংস খেললেন বাংলার ক্রিকেটার। এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ সূর্যকুমার যাদব। ৫ রানেই আউট হলেন সূর্য। ওয়াশিংটন সুন্দর ৩৯ রানে অপরাজিত আছেন।
এ দলের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় সি দল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ২২৪ রান তুলেছিল ভারতীয় এ দল। প্রথম সিং, মায়াঙ্ক আগারওয়াল, তিলক ভর্মারা ব্যর্থ হলেও শাশ্বত রাওয়াত অপরাজিত ১২২ রান করে দলের মানরক্ষা করলেন। ২৩৫ বলে ১২২ রান করেন শাশ্বত। ভারতীয় এ দলের ইনিংস শেষ হল ২৯৭ রানেই। শেষ দিকের ব্যাটাররা খুব বেশি রান পেলেন না।
India vs Bangladesh: প্রিয় মাঠেই মাইলস্টোন উইকেট নেওয়াই লক্ষ্য, চিপকের পিচ নিয়ে কী বললেন জাদেজা?
শেষ ম্যাচে ৮ উইকেট নিয়ে রেকর্ড সৃষ্টি করা অংশুল কম্বোজ এই ম্যাচে প্রথম দিনে ৩ উইকেট নিয়েছেন।বিজয় কুমার ৪টি উইকেট নেন, গৌরব যাদব দুটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে সি দল যথেষ্ট চাপে। ২১৬ রান তুলতেই ৭ উইকেট খুঁইয়ে ফেলেছে তারা। সি দলের হয়ে একমাত্র লড়াই করলেন অভিষেক পোরেল। চন্দননগরের বঙ্গ সন্তান ৮২ রানে আউট হলেন। ঋতুরাজ থেকে সাই সুদর্শন বা ঈশান কিষাণ কেউই বড় রান পেলেন না।












Click it and Unblock the Notifications