Duleep Trophy: রান পেলেন পন্থ, রাহুলদের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় ভারতীয় ‘বি’ দল

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারতীয় এ এবং বি দল।ভারতীয় বি দল প্রথম ইনিংসে ৩২১ রানে অল আউট হয়।মুশির খান ৩৭৩ বলে ১৮১ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতীয় বি দলের রানকে ৩০০-র গণ্ডি পার করান‌। দ্বিতীয় দিনের শেষে ২ উইকেটে ১৩৪ রান তুলেছি‌ল ভারতীয় এ দল।

মুশির খানের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩২১ রান তুলেছিল ইন্ডিয়া বি। জবাবে দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গাতেই ছিল এ দল। কিন্তু রিয়ান পরাগ-কেএল রাহুলরা কেউই বড় রান পেলেন না। ফলে ভারতীয় এ দলের প্রথম ইনিংস শেষ হল ২৩১ রানেই। বাংলা বোলার মুকেশ কুমার ৬২ রানে ৩ উইকেট নিলেন। ,নবদীপ সাইনিও ৬০ রানে ৩ উইকেট নেন।১০ রান দিয়ে ২ উইকেট সাই কিশোর।

Rishabh Pant

লোকেশ রাহুল ২৩ এবং রিয়ান পরাগ ২৭ রানে অপরাজিত ছিলেন।শনিবার রিয়ান আউট হলেন ৩০ রান করে। কেএল রাহুল ৩৭ রানের বেশি করতে পারেলেন না। এ ছাড়া ভাল রান করেন তনুষ কোটিয়ান (৩২)। ফলে প্রথম ইনিংসে প্রতিপক্ষের থেকে ৯০ রানে পিছিয়ে থাকেন রাহুলরা।

প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংস অর্ধশকতরান করলেন বি দলের হয়ে খেলা ঋ.ভ পন্থ। ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে খেলতে নেমে ৯টি বাউন্ডারি ও ২ টো ছক্কা হাঁকিয়েছিলেন পন্থ। শেষ পর্যন্ত ৪৭ বলে ৬১ রানের ইনিংস খেলে তনুষ কোটিয়ানের বলে আউট হন ভারতীয় দলের তারকা ক্রিকেটাক।

কিন্তু দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচেই হতাশ করেছেন পন্থ। ম্যাচের প্রথম ইনিংসে আকাশ দীপের বলে মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন পন্থ। তবে বাংলাদেশ সিরিজের আগে টিম ম্যানেজমেন্টকে বার্তা দিলেছন পন্থ যে তিনি লাল বলের জন্য তৈরি। পন্থের ৬১ ছাড়াও সরফরাজ খান ৪৬ রান করেন। মুশির এই ইনিংসে ০ রানে আউট হন। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বি দলের রান ৬ উইকেটে ১৫০। ২৪০ রানে এগিয়ে তারা।

সামনেই ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। বিশেষ করে লাল বলের ক্রিকেটে।দুর্ঘটনার পর সীমিত ওভারের ক্রিকেটে মাঠে ফিরেছেন দেশের হয়ে জিতেছেন টি২০ বিশ্বকাপ। কিন্তু এখনও পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেননি পন্থ।এবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সুযোগ পাবেন পন্থ?

বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার পরেই রয়েছে নিউজিল্যাটন্ডের বিরুদ্ধে তিন টেস্ট।সেই কথা মাথায় রেখেই দলীপ ট্রফিতে ভারতীয় টেস্ট টিমের বেশিরভাগ ক্রিকেটারকেই রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+