Duleep Trophy: অভিষেকেই দুরন্ত ইনিংস, সচিনের রেকর্ড ভেঙে নয়া কীর্তি গড়লেন মুশির খান

ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর পারফরম্যান্স করে অবশেষে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন সরফরাজ খান। চলতি বছরে ইং‌ল্যান্ডের বিরুদ্ধে টেস্টে জাতীয় দলের অভিষেক হয় সরফরাজের। এবার দাদার মতোই ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করা শুরু করেছেন ভাই মুশির খান।

মুশির খান দুলীপ ট্রফির উদ্বোধনী দিনেই সমস্ত প্রচারের আলো কেড়ে নেন। দলে তারকা ব্যাটারদের ব্যর্থতার মাঝে একমাত্র উজ্জ্বল ছিলেন সরফরাজের ভাই মুশির। দ্বিতীয় দিনেও ব্যাটিং বিক্রম অব্যাহত রাখলেন । ৩৭৩ বলে ১৮১ রানের দুরন্ত ইনিংস খেললেন, মধ্যাহ্নভোজের বিরতির পরেই মুশির আউট হয়ে যান। ২০০ রান অধরাই থাকে তাঁর। তবে এই ১৮১ রানের সৌজন্যে দুলীপ ট্রফিতে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকারকে রেকর্ড ভাঙলেন মুশির।

Duleep Trophy

মুশিরের ১৮১ রানের ইনিংসটি এখন দলীপ ট্রফির অভিষেককারী কোনও ক্রিকেটারের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে, সচিন ১৯৯১ সালের জানুয়ারিতে গুয়াহাটিতে পূর্বাঞ্চলের বিরুদ্ধে পশ্চিম অঞ্চলের হয়ে খেলার সময় ১৫৯ রান করেছিলেন। এতদিন তৃতীয় স্থানে ছিলেন সচিন। মাত্র ১৯ বছর বয়সে মুশিরের জন্য এটি একটি বিশাল কৃতিত্ব কিন্তু তিনি যশ ধুল এবং বাবা অপরাজিতকে অতিক্রম করতে পারেননি। যার সর্বোচ্চ স্কোরে তালিকায় প্রথম দুই স্থানে আছেন।

বাবা অপরাজিত ২১২ রান করেন এবং একমাত্র খেলোয়াড় যিনি দলীপ ট্রফির অভিষেকে কিশোর হিসেবে ডাবল সেঞ্চুরি করেন যখন ধুল টুর্নামেন্টে তার প্রথম ম্যাচে ১৯৩ রান সংগ্রহ করেন। সচিনের রেকর্ড ভেঙে তৃতীয় স্থানে উঠে এসেছেন মুশির।

বাংলাদেশের বিরুদ্ধে কোন দল খেলবে সেটা বেছে নেওয়া হবে দলীপ ট্রফির পারফর্ম্যান্সের উপর ভিত্তি করে। ফলে প্রতিটা প্লেয়ারের কাছে চ্যালেঞ্জ নিজেকে প্রমাণ করার। এবার দলে সুযোগের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন মুশির খান। দাদা সরফরাজ়ের পর মুশির এবার জাতীয় দলে প্রবেশের অন্যতম দাবিদার।

দলীপ ট্রফিতে অষ্টম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপেও নয়া রেকর্ড গড়েছেন মুশির খান এবং নভদীপ সাইনি।২০৫ রান করেছেন মুশির আহমেদ খান-নভদীপ অমরজিৎ সাইনি জুটি। এরআগে ১৯৭ রান করেছিলেন অভিষেক নায়ার- রমেশ পাওয়ার জুটি। সেই রেকর্ড ২০১০ থেকে অব্যাহত ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+