Duleep Trophy: দলীপের দলে পরিবর্তন, ছিটকে গেলেন‌ দুই তারকা পেসার, নাম প্রত্যাহার জাদেজার

বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ বাদে বাকি সব ভারতীয় দলে খেলা ক্রিকেটারদেরই দলীপ ট্রফির দলে অর্ন্তভুক্ত করা হয়েছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগেই দলীপ থেকে ছিটকে গেলেন তিন তারকা ক্রিকেটার। মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল মহম্মদ সিরাজ ও উমরান মালিক অসুস্থ। পুরোপুরি সুস্থ না হওয়ায় দলীপ ট্রফিতে খেলতে পারবেন না তাঁরা। অন্য দিকে প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন রবীন্দ্র জাডেজা। যদিও তাঁদের বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে।

Duleep Trophy

বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'সিরাজ এবং উমরান মালিক দু-জনেই সুস্থ নন, তাঁদের শারীরিক সমস্যা রয়েছে। প্রথম রাউন্ডের ম্যাচের আগে তাদের ফিট হয়ে ওঠার সম্ভাবনা নেই। সে কারণেই এই দুই ক্রিকেটার দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে খেলতে পারবেন না। এই দুই ক্রিকেটারের পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে নবদীপ সাইনি ও গৌরব যাদবকে। অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকেও টিম-বি থেকে ছেড়ে দেওয়া হয়েছে।'

তবে সিরাজ এবং উমরান মালিকের অসুস্থতা নাকি চোট সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি, বিসিসিআইয়ের বিবৃতিতে জাডেজাকে দলীপ ট্রফি দল থেকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। যদিও জাডেজাকে কেন দল থেকে ছাড়া হয়েছে, সেই বিষয়ে বিসিসিআইয়ের তরফে কোনওকিছু জানানো হয়নি।

আর এক ক্রিকেটার নীতীশ রেড্ডির খেলা নিয়েও সংশয় রয়েছে। তাঁর স্পোর্টস হার্নিয়া হয়েছিল। অস্ত্রোপচার হয়েছে। সুস্থ হয়ে উঠছেন নীতীশ। তবে তিনি দলীপে নামতে পারবেন কি না তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও এখনও দলে রয়েছেন তিনি।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি।এই টুর্নামেন্টের জন্য় ৬০ ক্রিকেটারকে চারটি দলে ভাগ করা হয়েছে। বাংলাদেশ সিরিজের দল নির্বাচনের আগে নির্বাচকরা চাইছেন দলীপ ট্রফিতে নির্বাচকদের দেখে নিতে। তাই ভারতীয় দলের সব ক্রিকেটারদেরই এই টুর্নামেন্টে খেলতে বলা হয়েছে।

বিরাট কোহলি এবং রোহিত শর্মার এই টুর্নামেন্টে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের বাইরে রেখেই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। অর্থ্যাত বিরাট কোহলি এবং রোহিত শর্মা আসন্ন দলীপ ট্রফিতে অংশ নিচ্ছেন না। একইসঙ্গে দলে রাখা হয়নি জসপ্রীত বুমরাহকেও।

BCCI: ঘরোয়া ক্রিকেটেও চালু হচ্ছে আর্থিক পুরস্কার, বড় ঘোষণা বিসিসিআই সচিব জয় শাহের
বাংলাদেশের বিরুদ্ধে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতের টেস্ট সিরিজ। এই সিরিজের মাধ্যমেই টিম ইন্ডিয়া আন্তর্জাতিক ময়দানে ফিরবে। শামি না থাকায় সিরাজ এই সিরিজে ভারতের নির্ভরযোগ্য পেসার। তাঁর অসুস্থতা চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+