বোর্ডে ব্রাত্য দলীপ, ৫৪ বছরের পুরোন ঘরোয়া টুর্নামেন্ট কী এবার উঠল শিকেয়
বোর্ডের দয়ায় ভারতীয় দল ও ভারতীয় এ দলের টানা ক্রিকেট সূচি, এরই কোপে কী বাদ পড়তে চলেছে দলীপ ট্রফি
বোর্ডের পক্ষ থেকে সম্প্রতি ভারতের যে ক্রীড়াসূচি প্রকাশ করা হয়েছে তাতে দলীপ ট্রফির ভবিষ্যত ঘোর অন্ধকারে। ৫৬ বছরের পুরোন দলীপ ট্রফির জন্য কোনও জায়গা দিতে পারেনি ভারতীয় বোর্ড।

ভারতীয় ঘরোয়া ক্রিকেট শুরু হবে রনজি ট্রফি দিয়ে। যা শুরু হবে অক্টোবরের ৬ তারিখ থেকে। তারপর মার্চের ১৮ তারিখ থেকে হবে দেওধর ট্রফি। দুটি টু্র্নামেন্টের মধ্যে বড়জোড় দু সপ্তাহের ফাঁক পাওয়া যাবে। এর আগে জুলাই মাসের বৈঠকে কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী জানিয়েছিলেন পিঙ্ক বলে খেলা হবে দলীপ ট্রফি। কিন্তু সেই দলীপ ট্রফির কোনও প্রস্তাবনাই দেওয়া হয় নি বর্তমান ক্রিকেট সূচির খসড়াতে।
সংবাদমাধ্যম প্রশ্ন তোলে কবে থেকে হবে দলীপ ট্রফি তখনই ঢোঁক গেলেন বোর্ড কর্তারা। জানিয়ে দেন কোথাও একটা বোঝার ভুল হচ্ছে। টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টে হওয়ার কথা ছিল, কিন্তু ফিক্সচার কমিটি কেন তা সূচিতে দেখাল না সেটা বোঝা যাচ্ছে না।

এবার যেরকম আন্তর্জাতিক ক্রিকেটের চাপ আছে তাতে ভারতীয় দল এমনকি ভারতীয় এ দলের খেলোয়াড়দেরও ঘরোয়া টুর্নামেন্টে খেলার বিশেষ সময় হবে না। একবার বছর দুয়েক আগেও আন্তর্জাতিক ক্রিকেটের চাপে পড়েছিল দলীপ ট্রফি। কিন্তু ২০১৯ বিশ্বকাপ সামনে এগিয়ে আসছে, সেক্ষেত্রে ঘরোয়া টুর্নামেন্টগুলো ঠিক করে না হলে কী করে ঘরোয়া ক্রিকেটারদের মান পরীক্ষা করতে পারবেন তা কিন্তু লাখ টাকার প্রশ্ন।












Click it and Unblock the Notifications