Duleep Trophy: রিকির শতরানেও হার এড়াতে ব্যর্থ শ্রেয়সরা, ঈশ্বরণের লড়াইয়ে মানরক্ষা ‘বি’ দলের
দলীপ ট্রফির ম্যাচে ভারতীয় ডি দলের বিরুদ্ধে জয় পেল ভারতীয় এ দল। ১৮৬ রানে বিরাট জয় হাসিল করল মায়াঙ্ক আগরওয়ালের দল। হারের মুখ দেখতে হল শ্রেয়স আইয়ারদের।
৪৮৮ রানেের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরু চাপে পড়ে ভারতীয় ডি দল। তৃতীয় দিনের শেষে তাদের রান শ্রেয়সদের রান ছিল ১ উইকেট ৬২। ম্যাচ জয়ের জন্য শেষ দিনে করতে হত ৪২৬ রান। ফলে কঠিন পরীক্ষা ছিল শ্রেয়স-সঞ্জুদের সামনে। ম্যাচ বাঁচাতে কঠিন লড়াই হতো ভারতীয় ডি দল কে। কিন্ত শ্রেয়স-সঞ্জুরা লড়াই করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

প্রথম ইনিংসে ভারত এ ২৯০ রান করে। সেই রান তাড়া করতে নেমে ভারত ডি ১৮৩ রানেই অল আউট হয়ে গিয়েছে। ব্যাট হাতে ব্যর্থ হলেন শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসনরা। তিন উইকেটে ৩৮০ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লিয়ার করে দেয় ভারতীয় এ দল। জোড়া শতরান করলেন তিলক ভর্মা এবং প্রথম সিং।
এদিকে ভারতীয় সি এবং ডি দলের মধ্যে ম্যাচ ড্র হল। প্রথম ইনিংসে ঈশান কিষাণের শতরানে ভর করে ৫২৫ রান তোলে সি দল। জাবেবব্যাট হাতে একাই লড়াই চালিয়ে যেতে থাকেন ঈশ্বরণ। তৃতীয় দিনের শেষে ২৬২ বলে ১৪৩ রানে অপারজিত আছেন। এই ইনিংসে ১২টি চার এবং ১টি ছক্কা মেরেছেন। তৃতীয় দিনেির শেষে ভারতীয় বি দলের রান ৭ উইকেটে ৩০৯। এখনও ২১৬ রানে পিছিয়ে আছে ভারতীয় বি দল।
শেষ দিনে ৩৩২ রানে অল আউট হল ভারতীয় বি দল। এই দলের হয়ে মানরক্ষা করলেন অভিমন্যু ঈশ্বরণ। ২৮৬ বলে ১৫৭ রানে অপরাজিত থাকলেন বাংলার এই ক্রিকেটার। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার এবং ১টি ছক্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১২৮ রান করে সি দল। ঋতুরাজ ৬২ এবং রজত পাটীদার ৪২ রান করেন।
দলীপ ট্রফিতে নজির গড়লেন অনসুল কাম্বোজ। হরিয়ানার এই ২৩ বছরের পেসার দলীপ ট্রফিতে ইন্ডিয়া 'সি' দলের হয়ে খেলতে নেমে এক ইনিংসে ৮ উইকেট তুলে নিলেন। ইন্ডিয়া 'বি' দলের হয়ে খেলতে নেমে এই নজির গড়েন।












Click it and Unblock the Notifications