Duleep Trophy: কঠিন সময়ে দুরন্ত শতরান, চক্রব্যুহের মধ্যেও একাই লড়ে যাচ্ছেন বাংলার অভিমন্যু
দলীপ ট্রফিতে বি এবং সি দলের মধ্যে চলছে দ্বিতীয় পর্বের ম্যাচ। এই ম্যাচে ভারতীয় সি দলের বিরাট রানের জবাবে লড়াই চালাচ্ছে অভিমন্যু ঈশ্বরণের দল। ভারতীয় সি দলের চক্রব্যুহের মধ্যেও একাই লড়ে গেলেন বাংলার অভিমন্যু।ইন্ডিয়া সি দলের বিরুদ্ধে অধিনায়কচিত ইনিংস খেললেন বাংলার এই ব্যাটার। তাঁর ব্যাটেই বড় সড় লজ্জার হাত থেকে রক্ষা পেল ভারতীয় সি দল।
প্রথম ইনিংসে ঈশান কিষাণের শতরানে ভর করে ৫২৫ রান তোলে সি দল। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে বি দল বিনা উইকেটে ১২৪ রান তুলেছিল। ঈশ্বরণ ৫১ এবং নারায়ন জগদীশন ৬৭ রান অপরাজিত ছিল। শুরুটা ভালো করলেও কিন্তু চাপে পড়ে যায় ভারতীয় বি দল ১২৯ রানে ইন্ডিয়া বি দলের প্রথম উইকেট পড়েছিল দিনের শুরুতে, এরপর ১৯৪ রানের মধ্যেই হারায় পাঁচ উইকেট। কিছুক্ষণ পরই আউট হন ওয়াসিংসটন সুন্দর।

কিন্তু পরিস্থিতি যা তাতে চতুর্থ দিনে একাই লড়তে হবে ঈশ্বরণকে।ভারতীয় সি দলের হয়ে কম্বোজ একাই তৃতীয় দিনে ৫ উইকেট নিলেন, তাঁর বোলিংয়ের সামনে ভেঙে পড়ল ভারতীয় বি দলের ব্যাটিং।
গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্ত হিসেবে এই ব্যাটসম্যানকে দলে নেওয়া হয়েছিল। তবে তখন অভিষেকের সুযোগ পাননি তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৫ ম্যাচে ১৬৩ ইনিংসে ৭০২৩ রান করেছেন ঈশ্বরন। ২৩টি সেঞ্চুরি ও ২৯টি হাফ সেঞ্চুরি রয়েছে ঈশ্বরণের নামের পাশে।
ঈশ্বরণের দলের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়লেন রুতুরাজ গায়কোয়াড়রা। রুতুরাজের ব্যাট থেকে শেষ পর্যন্ত এল ৫৮ রানের ইনিংস। অপর অপরাজিত ব্যাটার মানব সুতার খেললেন ৮২ রানের ইনিংস। বাকি ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য রান অনশুল কাম্বোজের ৩৮।
ইন্ডিয়া 'বি'র সফলতম বোলার রাহুল চাহার ও মুকেশ। রাহুল তিনি ৭৩ রানে ৪ উইকেট নিলেন। এল।ইন্ডিয়া-বি টিমের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার ও রাহুল চাহার। বাংলার বোলার মুকেশ একের পর একটি বড় উইকেট তুলে নেন।












Click it and Unblock the Notifications