Duleep Trophy 2024: জোড়া শতরান প্রথম-তিলকের, বড় রানের লক্ষ্যের সামনে কঠিন পরীক্ষা শ্রেয়সদের
জমজমাট দলীপ ট্রফির ম্যাচ। দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারতীয় এ দল এবং ভারতীয় ডি দল। তৃতীয় দিনের শেষে অনেকটাই সুবিধাজনক জায়গায় ভারতীয় এ দল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ দল দ্বিতীয় দিনের শেষে ১ উইকেটে ১১৫ রান তুলেছিল ভারতীয় এ দল। মায়াঙ্ক আগরওয়াল ৫৬ রানে আউট হয়েছেন। প্রথম সিং ৫৯ রানে অরাজিত আছেন। ২২২ রানের লিড রয়েছে ভারতীয় দলের এ দলের। তিন উইকেটে ৩৮০ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লিয়ার করে দেয় ভারতীয় এ দল। জোড়া শতরান করলেন তিলক ভর্মা এবং প্রথম সিং।

এরপর ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে খেলতে থাকেন তিলক, ১৯৩ রানে অপরাজিত ১১১ রানের ইনিংস খেললেন তিলক। ফলে দ্রুত রান স্কোর বোর্ডে তুলে ইনিংস ডিক্লিয়ার করে দেয় ভারতীয় এ দল। ইন্ডিয়া এ দলের হয়ে প্ৰথম ইনিংসেও রান করতে পারেননি তিলক। মাত্র ১০ রান করে ফেরত যান তিনি। তাই জাতীয় দলের ক্রিকেটার তিলককে নিয়ে শুরু হয়েছিল সমালোচনা।
৪৮৮ রানেশর লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরু চাপে পড়ে ভারতীয় ডি দল। তৃতীয় দিনের শেষে তাদের রান ১ উইকেট ৬২। ম্যাচ জয়ের জন্য এখনও করতে হবে ৪২৬ রান। ফলে কঠিন পরীক্ষা শ্রেয়স-সঞ্জুদের সামনে। ম্যাচ বাঁচাতে কঠিন লড়াই তাদের কাছে।
প্রথম ইনিংসে ভারত এ ২৯০ রান করে। সেই রান তাড়া করতে নেমে ভারত ডি ১৮৩ রানেই অল আউট হয়ে গিয়েছে। ব্যাট হাতে ব্যর্থ হলেন শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসনরা। দলীপ ট্রফির প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন শ্রেয়স। আশা করা গিয়েছিল হয়তো পুরনো ছন্দে দেখা যাবে তাঁকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারলেন না, যশ দুবে থেকে শ্রেয়স বা সঞ্জু কেউই সেভাবে রান পেলেন না। একমাত্র লড়াই করেন দেবদত্ত।












Click it and Unblock the Notifications