Duleep Trophy 2024: শ্রেয়স-সঞ্জুদের ব্যর্থতায় লিড বাড়াচ্ছেন মায়াঙ্করা, ঈশ্বরণদের সামনে কঠিন লড়াই
বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে দলীপ ট্রফির দ্বিতীয় পর্বের ম্যাচ। ভারতীয় এ দল মুখোমুখি হয়েছে ভারতীয় ডি দলের। প্রথম ইনিংসে ভারত এ ২৯০ রান করে। সেই রান তাড়া করতে নেমে ভারত ডি ১৮৩ রানেই অল আউট হয়ে গিয়েছে। ব্যাট হাতে ব্যর্থ হলেন শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসনরা।
ভারতীয় ডি দল প্রথম ইনিংসে লিড নিতে পারল না। উল্টে ১৮৩ রানে অল আউট হয়ে চাপে থাকল। যশ দুবে থেকে শ্রেয়স বা সঞ্জু কেউই সেভাবে রান পেলেন না। একমাত্র লড়াই করলেন দেবদত্ত। তঁআৱ ৯২ রানেরর সৌজন্যে কিছুটা হলেও মানরক্ষা হল।

জুলাইতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের ২টিতে তিনি ৭০ রান করেন। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি টি-২০ ম্যাচে শূন্যে ফেরেন সঞ্জু। এ বার দলীপে ৬ বলে ৫ রানে মাঠ ছাড়লেন। ১২৪ বলে ৯২ রানের দুরন্ত ইনিংস খেলেন দেবদত্ত। এছাড়া ডি দলের হয়ে সেভা্বে কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। এ দলের হয়ে আকিব খান এবং খলিল আহমেদ তিনটি করে উইকেট নেন।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ দল দ্বিতীয় দিনের শেষে ১ উইকেটে ১১৫ রান তুলেছে মায়াঙ্ক আগরওয়াল ৫৬ রানে আউট হয়েছেন। প্রথম সিং ৫৯ রানে অরাজিত আছেন। ২২২ রানের লিড রয়েছে ভারতীয় দলের।প্রথম ইনিংসে শ্রেয়স রোদচশমা পরে বল করেন। হেলমেট ছিল তাঁর মাথায়, সেই সঙ্গে ছিল রোদচশমাও। ০ রানে আউট হওয়ার পর যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হল শ্রেয়সকে।
বি এবং সি দলের মধ্যে চলছে ম্যাচ। প্রথম ইনিংসে ঈশান কিষাণের শতরানে ভর করে ৫২৫ রান তোলে সি এল।ইন্ডিয়া-বি টিমের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার ও রাহুল চাহার। বাংলার বোলার মুকেশ একের পর একটি বড় উইকেট তুলে নেন। তাঁর চার শিকার সেঞ্চুরিয়ন ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড় (৫৮), সাই সুদর্শন (৪৩) ও অভিষেক পোড়েল (১২)।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে বি দল বিনা উইকেটে ১২৪ রান তুলেছে। ঈশ্বরণ ৫১ এবং নারায়ন জগদীশন ৬৭ রান অপরাজিত আছেন। এ বারের দলীপে প্রথম রাউন্ডের ম্যাচে ইন্ডিয়া-এ টিমকে হারায় ইন্ডিয়া-বি। ওই ম্যাচ ৭৬ রানে জিতেছিলেন অভিমন্যু ঈশ্বরণরা।












Click it and Unblock the Notifications