IPL 10 : বৃষ্টিতে ভেস্তে গেল ব্যাঙ্গালোর বনাম হায়দ্রাবাদের ম্যাচ, অস্বস্তিতে বিরাট বাহিনী
অবিরাম বৃষ্টির জেরে ভেস্তে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ। আর তারই সঙ্গে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট জেতার সুযোগ হাতছাড়া হয়ে হয়ে যাওয়ায় বেশ অস্বস্তিতে ব্যাঙ্গালোর
বেঙ্গালুরু, ২৫ এপ্রিল : অবিরাম বৃষ্টির জেরে ভেস্তে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ। আর তারই সঙ্গে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট জেতার সুযোগ হাতছাড়া হয়ে হয়ে যাওয়ায় বেশ খানিকটা অস্বস্তিতে ব্যাঙ্গালোর।
গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ব্যাটিং বিপর্যয়ের পরে এদিন নতুন উদ্যম নিয়ে মাঠে নামবে বলেই ঠিক করেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন দল। কিন্তু বৃষ্টি ব্যাঙ্গালোরের সেই সুযোগটাও ছিনিয়ে নিল।

এখনও পর্যন্ত ৭ ম্যাচে ৪ পয়েন্ট ছিল ব্যাঙ্গালোরের। এদিনের ম্যাচে জিতে ৬ পয়েন্ট রাখার মরিয়া চেষ্টা করত বিরাট বাহিনী। কিন্তু বৃষ্টির জেরে দুই দলের মধ্যে ১ পয়েন্ট ভাগ হয়ে যাওয়ায় পরের পর্যায়ে পৌঁছনোর ক্ষেত্রে ব্যাঙ্গালোরের সুযোগ অনেকটাই ক্ষীণ হয়ে গেল।
অন্যদিকে ৭ ম্যাচে ৮ পয়েন্ট জিতে নিরাপদ পরিস্থিতিতেই ছিল হায়দ্রাবাদ। এদিনে বৃষ্টির জেরে তাদের খুব একটা সমস্যাও হল না। আইপিএলের পয়েন্ট টেবিলে সুরক্ষিত রয়েছে হায়দ্রাবাদ।












Click it and Unblock the Notifications