ফিরেই শতরান মুরলী বিজয়ের, পূজারাও হাঁকালেন সেঞ্চুরি , শ্রীলঙ্কার বিরুদ্ধে স্বস্তিতে ভারত

দলে সুযোগ পেয়েই শতরান মুরলী বিজয়ের। স্থিতধী ইনিংস চেতেশ্বর পূজারার

নাগপুর টেস্টে দ্বিতীয় দিনে দাপট দেখালেন ভারতের দুই ক্রিকেটার।মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা দু'জনেই সেরে নিলেন নিজেদের শতরান। দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩১২।

শ্রীলঙ্কাকে প্রথম দিনেই প্যাক-আপ করে দিল ভারত

প্রথম দিন কে এল রাহুলের উইকেট দ্রুত হারানোর পর এদিন শুরু থেকে শ্রীলঙ্কান বোলিংয়ের বিরুদ্ধে সাবধানী ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। মধ্যাহ্নভোজের বিরতিতে বিজয় ৫৬ রান করে ব্যাট করছিলেন।

FIFTY! @mvj888 brings up his 16th Test 50 #INDvSL pic.twitter.com/uxnBpw4QPq
— BCCI (@BCCI) November 25, 2017

এরপর দুই ক্রিকেটারই ধীরে ধীরে নিজেদের ইনিংস সাজিয়ে নেন। শিখর ধাওয়ান না খেলায় এই টেস্টে সুযোগ পেয়েছিলেন মুরলী বিজয়। তিনি ২২১ বলে ১২৮ রান করেন।দশম শতরান করে ফেললেন মুরলী বিজয়।

.@mvj888 celebrates as he brings up his 10th Test ton. This is his first against Sri Lanka #INDvSL pic.twitter.com/fBqe3TqaCA
— BCCI (@BCCI) November 25, 2017

২৮৪ বলে ১২১ রান করেছেন পূজারা। টেস্টে তাঁর ১৪ তম শতরান। ২০১৭ সালে ১০০০ রানের লক্ষ্যমাত্রাও পেরোলেন এদিন।

14th Test 100 for @cheteshwar1 and 4th vs Sri Lanka #INDvSL pic.twitter.com/OSglC0nRVd
— BCCI (@BCCI) November 25, 2017

দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৩১২। শ্রীলঙ্কার থেকে এগিয়ে ১০৭ রানে। কোহলি ৫৪ ও পূজারা ১২১ রানে ক্রিজে রয়েছেন। বিরাট কোহলি টেস্টে ১৪ তম অর্ধশতরান করে ফেললেন। এদিকে বিরাট কোহলি এই মুহূ্র্তে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান তিন ফর্মাটেই যার ব্যাটিং গড় ৫০-র বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+