ICC T20 WC: পুরুষদের টি ২০ বিশ্বকাপে এবারই প্রথম বিশেষ ব্যবস্থা রাখছে আইসিসি, স্বস্তি দলগুলির

আর ঠিক সাতদিন পরেই শুরু টি ২০ বিশ্বকাপ। টি ২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলি আজই শেষ সুযোগ পাচ্ছে বিশ্বকাপের আগে ঘোষিত দলে রদবদল করার। টি ২০ বিশ্বকাপের জন্য খেলার নানা নিয়মকানুন প্রকাশ করেছে আইসিসি। আর তাতেই দেখা যাচ্ছে টি ২০ বিশ্বকাপে থাকছে বিশেষ ব্যবস্থা। যা নিশ্চিতভাবেই স্বস্তি দেবে দলগুলিকে।

পুরুষদের টি ২০ বিশ্বকাপে এবারই প্রথম বিশেষ ব্যবস্থা

চলতি আইপিএলে বারবারই প্রশ্নের মুখে পড়েছে আম্পায়ারিংয়ের মান। এমনকী তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ রয়েছে। রিপ্লে বারবার দেখেও তৃতীয় আম্পায়াররা যে সিদ্ধান্ত নিচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্রিকেট বিশেষজ্ঞরাও তুলোধনা করেছেন আইপিএলে আম্পায়ারিংয়ের মান নিয়ে। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর তো বলেই দিয়েছেন, আম্পায়ারদের সতর্ক থেকে নিজেদের সিদ্ধান্ত জানানো উচিত। কারণ, এর সঙ্গে জড়িয়ে থাকে কোনও দলের কোনও টুর্নামেন্টে টিকে থাকা বা ছিটকে যাওয়ার বিষয়টিও।

পুরুষদের টি ২০ বিশ্বকাপে এবারই প্রথম বিশেষ ব্যবস্থা

আন্তর্জাতিক ক্রিকেটও ব্যতিক্রম নয়। এটা ঠিক, আগের চেয়ে আম্পায়ারিংয়ের মান এখন উন্নত হয়েছে। কিন্তু এখনও আন্তর্জাতিক ক্রিকেটের আম্পায়ারিংয়ের মান প্রশ্নাতীত নয়। আম্পায়ার আউট দিলেন, কিংবা উল্টোটা। কিন্তু হামেশাই দেখা যায় ডিআরএসের সাহায্য নিতেই রিপ্লেতে দেখা গেল আম্পায়ারের সিদ্ধান্তটি ভুল। অবশ্যই হিউম্য়ান এরর থাকে। কিন্তু প্রযুক্তির সাহায্যে না নিলে কোনও ভুল সিদ্ধান্ত মুহূর্তে কোনও ক্রিকেটারের কেরিয়ারে যবনিকা টেনে দিতে পারে! বেশিরভাগ ক্ষেত্রেই লেগ বিফোরের সিদ্ধান্তে ডিআরএস অনেক ভুল সিদ্ধান্তকে শুধরে দিয়ে থাকে।

পুরুষদের টি ২০ বিশ্বকাপে এবারই প্রথম বিশেষ ব্যবস্থা

টি ২০ বিশ্বকাপ বিতর্কহীন রাখতে তাই বড় পদক্ষেপ করল আইসিসি। টি ২০ বিশ্বকাপে থাকছে ডিআরএস। আইসিসি জানিয়েছে, কোনও ইনিংসে কোনও দল সর্বাধিক দুটি রিভিউ নিতে পারবে। কোভিড পরিস্থিতিতে অনেক সময় তুলনায় অনভিজ্ঞ আম্পায়ার ম্যাচ পরিচালনা করছেন। ফলে সাদা বলের ক্রিকেটে দুটি এবং টেস্টে তিনটি রিভিউ নিতে পারে কোনও দল। একই নিয়ম প্রযোজ্য হচ্ছে টি ২০ বিশ্বকাপে। সর্বোপরি, এই প্রথম আইসিসির কোনও পুরুষদের টি ২০ আন্তর্জাতিক ইভেন্টে ডিআরএস রাখার সিদ্ধান্ত নেওয়া হল।

বৃষ্টির কথা মাথায় রেখেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে আইসিসি। টি ২০ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ফল ডাকওয়ার্থ লুউস মেথডে নির্ধারণের জন্য ঠিক হয়েছে দুই দলকেই পাঁচ ওভার করে ব্যাট করতেই হবে। নাহলে ম্যাচটি পরিত্যক্ত বলে ধরা হবে। এটাই এখন সর্বজনগ্রাহ্য নিয়ম। তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য ৫ ওভার নয়, দুই দল যদি ১০ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পায় তবেই ডিএলএস মেথডে জয়-পরাজয় নির্ধারিত হবে। গত বছর মহিলাদের টি ২০ বিশ্বকাপেও এই নিয়মই মানা হয়েছিল। সেবার সিডনিতে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল বৃষ্টিতে ধুয়ে যায়। রিজার্ভ ডে না থাকায় ইংল্যান্ড ছিটকে যায়। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজে মহিলাদের টি ২০ বিশ্বকাপে ডিআরএস ছিল, কিন্তু তখন একটি করে রিভিউ নেওয়া যেত। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় মহিলা টি ২০ বিশ্বকাপেও ছিল ডিআরএস। ২০১৬ সালে পুরুষদের শেষ টি ২০ বিশ্বকাপ হয়েছে, সে সময় এই প্রযুক্তির ব্যবহার চালু হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+