Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: মেলবোর্নে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ডিআরএস, যশস্বীর আউট নিয়ে তীব্র প্রতিবাদ গাভাসকরের

আম্পায়ারদের সিদ্ধান্তকে আরও নির্ভুল ও ক্রুটিমুক্ত করতেই ডিআরএস প্রযুক্তি চালু হয়েছে। কিন্তু দিন যত যাচ্ছে ডিআরএস নিয়ে বিতর্ক ততই বৃদ্ধি পাচ্ছে। যার ব্যতিক্রম নয় চলতি বর্ডার-গাভাসকর ট্রফিও। তৃতীয় আম্পায়ারের নেওয়া একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্কের দাবানল সৃষ্টি হয়েছে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের শেষ দিনে যশস্বী জয়সওয়ালের আউট ঘিরে বিতর্ক তুঙ্গে।

যশস্বীকে প্রথমে কট বিহাইন্ড দেননি মাঠে থাকা আম্পায়ার। প্যাট কামিন্স আত্মবিশ্বাসী সঙ্গেই রিভিউ নেন। স্নিকোতে বল ব্যাটে লাগার সঠিক প্রমাণ পাওয়া গেল না। কিন্তু বলের গতিমুখ বদল দেখেই সম্ভবত তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান নেন। মাঠে থাকা আম্পায়ারকে জোয়েল উইলসনকে সিদ্ধান্ত বদল করতে হয়। ব্যাটার যশস্বী ২০৮ বলে ৮৪ রান করে আউট হলেন।

তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে গর্জে উঠলেন সুনীল গাভাসকর। যশস্বীর আউটের সিদ্ধান্ত কোনও ভাবেই মেনে নিতে পারেননি সানি। তিনি তীব্র প্রতিবাদ করেন তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে। সানি বলেন, এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত আম্পায়ারদের। এটা পুরোপুরি নট আউট। আউটের স্বপক্ষে কোনও পর্যাপ্ত প্রমাণ নেই। অকাট্য প্রমাণ যখন নেই সেটা নট আউট হিসেবেই গণ্য হবে। আম্পায়ারদের এটা সম্পূর্ণ ভুল একটা সিদ্ধান্ত।

যশস্বীর আউটের রেশ কাটতে না কাটতেই ফের বিতর্ক শুরু আকাশ দীপের আউট নিয়েও। বোল্যান্ডের বল আকাশের পায়ে লেগে ট্রাভিস হেডের হাতে যায়, এবারও রিভিউ নেয় অস্ট্রেলিয়া। স্পষ্ট দেখা গেল বল আকাশের ব্যাট স্পর্শ করেননি সরাসরি পায়ে লেগেই ক্যাচ হয়েছে। কিন্তু অদ্ভুতভাবেই আউটের সিদ্ধান্ত এল তৃতীয় আম্পায়ারের পক্ষ থেকে। এ কেমন ডিআরএস , কেনই বা ডিআরএস রাখা, উঠছে প্রশ্ন।

অস্ট্রেলিয়া ক্যাচের রিভিউ নেওয়ার পর বাংলাদেশের তৃতীয় আম্পায়ার সরফদৌল্লাহ আউট ঘোষণা করে দেন বাঁহাতি ভারতীয় ওপেনারকে। কিন্তু এরপরই শুরু বিতর্ক। কিন্তু কীভাবে বাংলাদেশি থার্ড আম্পায়ার আউট দিলেন? প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে।

এদিকে আউট হওয়ার আগেই একটি রেকর্ড অবশ্য করে ফেললেন যশস্বী। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩৫০ রান করলেন যশস্বী। বিরাট রোহিতদের হতাশার মধ্যেই এই সফরে উজ্জ্বল যশস্বী।বছরভর ভালো পারফরম্যান্স করেছেন যশস্বী। বছরের শেষ ইনিংসেও জ্বলে উঠলেন। কিন্তু দুভার্গ্যের শিকার হলেন। নিশ্চিত শতরান হল না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+