দুরন্ত শিখর ধাওয়ান, পারফরমেন্সের পিছনের 'সিক্রেট' জানালেন অকপটে
রানের মধ্যে ছিলেন না, ছিলেন না শ্রীলঙ্কা সফরের প্রাথমিক ১৫ তে , তারপর ঠিক কী হল শিখর ধাওয়ানের।
বাদ পড়েছিলেন, খারাপ লেগেছিল- গলে ভারত-শ্রীলঙ্কা টেস্টের প্রথম দিনের শেষে অকপট শিখর ধাওয়ান। ধামাকাদার পারফরমেন্সের ক্রিকেটার শিখর ধাওয়ান। জীবনেও তাঁর সহজাত ছন্দের ছবিই ধরা পড়ে। কিন্তু এদিন সাংবাদিক সম্মেলনে পাওয়া গেল অন্যরকম ধাওয়ানকে।

তবে সোজাসাপ্টা কথা বলা শিখর ধাওয়ান পরিষ্কার জানিয়ে দিলেন টেস্ট স্কোয়াড থেকে বাদ গিয়ে কষ্ট পেয়েছিলেন। ধাওয়ান বলেছেন, ' যখন খারাপ ফর্মে মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমি জানতাম রান না করতে পারলে আমাকে বাদ পড়তে হবে। তারপর টেস্ট দল থেকে বাদ পড়লাম, তখন খুব খারাপ লেগেছিল। '
প্রথমে শ্রীলঙ্কা সফরে দলেই ছিলেন না শিখর ধাওয়ান। মুরলী বিজয় ফিট না হওয়ায় ১৫ জনের দলে জায়গা করে নেন ধাওয়ান। অন্যদিকে প্রথম টেস্ট শুরুর আগে কে এল রাহুল জ্বরে পড়ায় প্রথম একাদশে জায়গা করে নেন শিখর ধাওয়ান। সুযোগটা কাজে লাগাতে ভোলেননি এই ধামাকা পারফরমার।

গলের ব্যাটিং প্যারাডাইসে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন শিখর ধাওয়ান। অন্য ওপেনার অভিনব মুকুন্দ মাত্র ১২ রানে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে আর কোনও ভুল করেননি শিখর ধাওয়ান। এদিন জীবনের পঞ্চম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন শিখর ধওয়ান। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের প্রথম দিনেই শিখরের ঝুলিতে যোগ হয় শতরান। ছয় , চারে সাজানো শিখরের অনবদ্য ইনিংসে ভর করে অনেকটাই এগিয়ে যায় ভারতের স্কোর। ইনিংসের প্রথমের দিকে শিখর ধওয়ানের ক্যাচ স্লিপে ফেলে দেন গুণরত্নে।শুধু তাই নয়, সেই হাত নিয়ে তাঁকে কলম্বো ছুটতে হয়েছে চিকিৎসক দেখানোর জন্য। তারপর আর ফিরে তাকাননি কেউই। মাত্র ১৬৮ বলে ১৯০ রান করেন তিনি। একটুর জন্য দ্বিশতরান মিস করেন তিনি। এদিনের ধাওয়ানের ইনিংস ৩১ টি চার দিয়ে সাজানো।
শিখর ধাওয়ান আরও জানিয়েছেন, 'আমি বেশি কিছুর পিছনে ছুটি না। আমি আমার পদ্ধতি অনুসরণ করি। ফিটনেস নিয়মিত অনুশীলন করি। আমার স্কিলে আমার ভরসা আছে। আমি জানতাম এটা আসবে আর এটা এল।'
শিখর ধাওয়ানের সাফ বক্তব্য সুযোগ এলে সেটাকে কাজে লাগাতে হবে। আর সেটাই তিনি করছেন। এই প্রসঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে নিজের অভিষেক ম্যাচে শতরানের উল্লেখ করেছেন ভারতের এই ধামাকা ওপেনার।












Click it and Unblock the Notifications