Drona Desai: একাই করলেন ৪৯৮ রান, ব্যাট হাতে নয়া নজির তৈরি করলেন গুজরাতের স্কুল ক্রিকেটার

এক ইনিংসে ৪৯৮ রান, তবে দলগত নয়, ব্যক্তিগত। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! ব্যাট হাতে এক ইনিংসে ৪৯৮ রান করে তাক লাগিয়ে দিলেন গুজরাতের স্কুল ছাত্র।

নাম দ্রোনা দেশাই, বয়স ১৮। টিনএজার এই ক্রিকেটারই ভারতীয় ক্রিকেটে চাঞ্চল্য তৈরি করেছেন। দিওয়ান বল্লুভাই কাপ অনূর্ধ্ব ১৯ মাল্টি-ডে টুর্নামেন্টে স্কুল সেন্ট জেভিয়ার্সের (লয়োলা) ছাত্র দ্রোনা ব্যাট হাতে একাই করেছেন ৪৯৮ রান। যা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। দেশাই ৪৯৮ রান করেছেন ৩২০ বলে। তাঁর ইনিংসে ছিল ৮৬টি চার এবং ৭টি ছক্কা। সময়ের মধ্যে এক ক্রিকেটার না পৌঁছনোয় ১০ জন ক্রিকেটার নিয়ে মাঠে নামতে হয় জেএল ইংলিশ স্কুলকে।

মঙ্গলবার গান্ধীনগরের শিভায় ক্রিকেট গ্রাউন্ডে জেএল ইংলিশ স্কুলের বিরুদ্ধে ব্যাট করতে নামেন সেন্ট জেভিয়ার্সের ছাত্র দ্রোনা। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটি করতে থাকেন দ্রোনা। তাঁর ব্যাটিংয়ের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারছিলেন না প্রতিপক্ষ দলের বোলাররা। মাত্র ২ রানের জন্য ৫০০ রান করতে না পারলেও ৪৯৮ রান করেই স্কুল ক্রিকেটে অনন্য রেকর্ড গড়লেন।

মাত্র ২ রানের জন্য ৫০০ রান পূর্ণ করতে না পারলেও নিজের ইনিংসে খুশি দ্রোনা। তাঁর কথায়, আমি ৫০০ রানের কাছাকাছি ছিলাম সেটা জানতেই পারেনি। কারণ মাঠে কোনও স্কোরবোর্ড ছিল না এবং এমনকি দলের পক্ষ থেকেও আমাকে আমার রান জানান হয়নি। আমি আমার স্বাভাবিক স্ট্রোক খেলতে গিয়েছিলাম এবং আউট হয়েছিলাম, কিন্তু আমি রান করতে পেরে খুশি'।

ভারতের ষষ্ঠ ব্যাটার হিসাবে ৪০০ রান পার করেছেন দ্রোনা।এরআগে স্কুল স্তরের টুর্নামেন্টে প্রণব ধানওয়াড়ে অপরাজিত ১০০৯ রান করেছিলেন, মুম্বইয়ের ক্রিকেটার পৃথ্বী শ ৫৪৬ রান করেছিলেন। দাদাভয় হাভেওয়াল্লা ৫১৫ রান চমনলাল মলহোত্র ৫০২ রান করেন এরআগে। আরমান জাফরও এরআদে ৪৯৮ রান করনে। এবার সেই তালিকায় যুক্ত হলেন দ্রোনা দেশাই।

একইসঙ্গে দ্রোনা বলেন, আমি সাত বছর আগে ক্রিকেট খেলতে শুরু করি এবং বাবা আমাকে কঠোরভাবে চাপ দিয়েছিলেন খেলার জন্য কারণ তিনি মনে করেছিলেন আমার মধ্যে ক্রিকেটার হওয়ার সম্ভাবনা আছে। বাবা আমাকে জয়প্রকাশ প্যাটেলের কাছে নিয়ে যান। সেখানে আমি ক্রিকেট কোচিং নিতে শুরু করি । আমি শুধু ক্রিকেট খেলাই নয় পড়াশুনাও করছি এবং আশা করছি একদিন বড় জায়গায় সুযোগ পাবো।

ইতিমধ্যেই তাঁর খেলা নজর কেড়েছে গুজরাতের ক্রিকেট মহলে। এমনকি কয়েক বছর আগে সচিন তেন্ডুলকর তাঁর খেলা দেখা তারিফ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+