IPL: দিল্লি বনাম রাজস্থান ম্যাচের শেষ ওভারে চরম নাটক, পন্থের একটা সিদ্ধান্তেই ঐতিহাসিক ঘটনার সৃষ্টি হতে পারত
IPL: দিল্লি বনাম রাজস্থান ম্যাচের শেষ ওভারে চরম নাটক, পন্থের একটা সিদ্ধান্তেই ঐতিহাসিক ঘটনার সৃষ্টি হতে পারত
শুক্রবার দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে নাটকীয় পরিস্থিতির সাক্ষী থেকেছে ক্রিকেট সার্কিট। ম্যাচের শেষ ওভারে আম্পায়ারের সিদ্ধান্তকে ঘিরে তৈরি হওয়া সমস্যার কারণে দীর্ঘক্ষণ বন্ধ ছিল ম্যাচ। এমনকী ম্যাচের শেষ লগ্নে দলে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিতেও দেখা যায় ঋষভকে। যদিও শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস মাঠ না ছাড়লেও আম্পায়ারের সিদ্ধান্তের প্রভাব ম্যাচের উপর স্পষ্টতই পড়েছে, যা কোনও ভাবেই বিশ্বের সেরা লিগে প্রত্যাশিত নয়।

নাটকীয় শেষ ওভার:
ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য দিল্লি ক্যাপিটালসের প্রয়োজন ছিল ৩৬ রান। প্রথম তিন বলে তিনটি ছয় মারেন রোভম্যান পাওয়েল। কিন্তু ওবেদ ম্যাকয়ের তৃতীয় বল থেকেই সমস্যার সূত্রপাত। বলটি ছিল রোভম্যানের কোমরের থেকে অনেকটা উঁচুতে। সাধারণত যেটি নো বল হয়। কিন্তু অলফিল্ড দুই আম্পায়ার নিতিন মেনন এবং নিখিল পাটবর্ধনের নজর এড়িয়ে যায় সেই বল।

ঋষভ পন্থের দলকে ফিরে আসার ইঙ্গিত:
দুই অনফিল্ড আম্পায়ার নিতিন মেনন এবং নিখিল পাটবর্ধনের সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেননি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। তিনি প্রথমে চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলেন এবং পরবর্তীতে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে দলকে ডাগআউটে ফিরে আসার জন্য হাত নাড়িয়ে ডেকে নেন। দিল্লির সহকারী কোচ প্রবীন আমরে উঠে এসে আম্পায়ারের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে শেন ওয়াটসন ডাগআউটন থেকে উঠে এসে ঋষভের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামলান। তবে, একান্তই পন্থকে সামলানো না গেলে এবং তাঁর নির্দেশে ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান মাঠ ছাড়লে তা ঐতিহাসিক সিদ্ধান্ত হত। এমনটা ক্রিকেটমাঠে খুব একটা দেখা যায়নি। আপিএল-এ তো নয়ই!

ম্যাচের সংক্ষিপ্তসার:
জস বাটলারের দুরন্ত শতরানের উপর ভর করে নির্ধারিত ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২২২ রান তোলে রাজস্থান রয়্যালস। এটি ছিল বাটলারের চলতি আইপিএল-এ তৃতীয় শতরান। ২২৩ রান তাড়া করতে নেমে দিল্লির ইনিংস শেষ হয় ২০৭ রানে। দিল্লির হয়ে ৪৪ রান করেন অধিনায়ক ঋষভ পন্থ। ১৫ বলে ৩৬ রান করেন রোভম্যান পাওয়েল। প্রসিদ্ধ কৃষ্ণা তিনটি উইকেট নেন রাজস্থানের হয়ে। অশ্বিন দু'টি উইকেট শিকার করেন। উইকেট পাননি ট্রেন্ট বোল্ট।

আইপিএল-এ দিল্লি এবং রাজস্থানের অবস্থান:
এই ম্যাচে হারের ফলে প্রথম চারে শেষ করার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল দিল্লি। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ঋষভ পন্থের দল রয়েছে ষষ্ঠ স্থানে। অপর দিকে, এই জয় একেবারে শীর্ষ স্থানে পৌঁছে দিল রাজস্থান রয়্যালসকে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রাজস্থানীর অবস্থান শীর্ষে।












Click it and Unblock the Notifications