বিসিসিআই-এর কমিটিতে আমার ভূমিকা ঠিক কী জানিনা : সৌরভ গঙ্গোপাধ্যায়
কলকাতা, ২ জুন : বিসিসিআই-এর উপদেষ্টা কমিটিতে ঠিক কী ভূমিকা পালন করতে সে বিষয়ে কিছুই জানেন না ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়য়া। সোমবার নিজেই একথা জানিয়েছেন।[ভারতীয় বোর্ডের প্রশাসনে অভিষেক শচীন, সৌরভ, লক্ষ্মণের]
সোমবার বিসিসিআই-এর তরফে ঘোষণা করা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেণ্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণ ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটিতে থাকবেন। এর পরই সৌরভের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রাক্তন সহ-খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আনন্দ লাগছে, তবে কমিটিতে নিজের ভূমিকা সম্পর্কে কিছুই জানেন না তিনি।

সাংবাদিকদের সৌরভ বলেন, "উপদেষ্টা কমিটির ভূমিকাটি কী? আমি এই সবেমাত্র উপদেষ্টা কমিটির বিষয়ে জানলাম। এছাড়া তো আর কিছুই জানি না।"
সামনেই ভারতের বাংলাদেশ সফর। এই বাংলাদেশ সফরে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যাবেন কিনা জানতে চাওয়া হলে ঠোঁট উল্টে 'দাদা' বলেন 'জানিনা...আমার কোনও ধারণাই নেই। আমি তো উপদেষ্টা কমিটির ভূমিকা সম্পর্কেও ওয়াকিবহাল নই!'












Click it and Unblock the Notifications