‘অধিনায়ক হওয়ার জন্য বিসিসিআই-তে চেনা কাউকে প্রয়োজন যেটা আমার ছিল না’

‘অধিনায়ক হওয়ার জন্য বিসিসিআই-তে চেনা কাউকে প্রয়োজন যেটা আমার ছিল না’

গত বছর ডিসেম্বরের ২৪ তারিখ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন হরভজন সিং। পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর পর আসন্ন আইপিএল-এ অন্য ভূমিকায় দেখা যাবে ভাজ্জিকে। হাইপ্রোফাইল এক ফ্রাঞ্চাইজির সাপোর্ট স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করবেন হরভজন। নতুন দায়িত্ব নেওয়ার আগে নিজের কেরিয়ারের বিভিন্ন দিক নিয়ে এক সর্ব ভারতীয় সংস্থার সামনে মুখ খুললেন ভাজ্জি।

‘অধিনায়ক হওয়ার জন্য বিসিসিআই-তে চেনা কাউকে প্রয়োজন যেটা আমার ছিল না’

দীর্ঘ কেরিয়ারে একাধিক সাফল্য এলেও কখনও দেশকে নেতৃত্ব দিতে পারেননি হরভজন। তাঁর নেতৃত্বে ২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতলেও অধিনায়ক হরভজন কখনও সে ভাবে প্রতিষ্ঠা পাননি। এই প্রসঙ্গে হরভজন বলেন, "অবশ্যই এটা একটা অ্যাচিভমেন্ট কিন্তু কেউই আমার অধিনায়কত্ব নিয়ে কথা বলেন না।" দেশের হয়ে নেতৃত্বভার সামলাতে না পাওয়ার একটা কষ্ট রয়েছে তাঁর মনে যে রয়েছে তা এই সাক্ষাৎকার থেকেই স্পষ্ট, তবে একই সঙ্গে কারোর নাম না করে ইঙ্গিতপূর্ণ উত্তরে হরভজন বলেন, "বিসিসিআই-তে আমি কাউকে চিনি না, যে আমার বিষয়টা নিয়ে উচ্চ পর্যায়ে যাবে কারণ এটা প্রয়োজন(জাতীয় দলে নেতৃত্বের জন্য)। আপনি যদি ক্ষমতাবান শ্রেণির কারোর পছন্দের না হন, তা হলে আপনি এই ধরনের সম্মান পাবেন না। কিন্তু ছাড়ুন এখন এই সব কথা। আমি যথেষ্ট সক্ষম ছিলাম (নেতৃত্ব দেওয়ার বিষয়ে), অনেক অধিনায়ককে আমরা গাইড করেছি। আমি ভারতের অধিনায়ক বা অধিনায়ক নয়, এটা কোনও ব্যাপার নয়। দেশের হয়ে নেতৃত্ব করতে না পারার জন্য কোনও অনুশোচনা নেই। একজন খেলোয়াড় হিসেবে দেশের ক্রিকেটকে সেবা করতে পেরে আমি গর্বিত।"

অস্ট্রেলিয়ানদের সঙ্গে হরভজনের সম্পর্ক বরাবরই খুব আরামদায়ক নয়। বিশেষ করে মাঙ্কিগেট কাণ্ডের পর অজিদের সঙ্গে আরও খারাপ হয় হরভজনের সম্পর্। তবুও প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং বরাবরই হরভজনের প্রশংসা করে এসেছেন। এই প্রসঙ্গে ভাজ্জি বলেন, "পন্টিং, হেডেনরা বড় ক্রিকেটার, ওর যখন আপনার খেলা নিয়ে ভাল কিছু বলে তখন শুনতে ভাল লাগে। কিছু না অর্জন করলে ওরা প্রশংসা করে না। আমি নিশ্চয়ই একজন ক্রিকেটার হিসেবে বিশেষ কিছু করেছি, আমাদের সময়ে অস্ট্রেলিয়া ছিল বস টিম।"

হরভজনের সোনালি অধ্যায়ে জাতীয় দলে তাঁর স্পিনিং পার্টনার ছিলেন অনিল কুম্বলে। তরুণ হরভজনকে যেমন কুম্বলে গাইড করতেন, তেমনই বড় দাদা'র মতো কুম্বলেকে সম্মান করতে ন হরভজন। এত দিন পরেও সেই একই সম্ভ্রম শোনা গেল কুম্বলে সম্পর্কে। তিনি বলেন, "অনিল ভাই বরাবরই আমার সম্মানীয়। যতটা আমার ক্রিকেট নলেজ বলে তাতে আমি এটা বিশ্বাস করি অনিল ভাই-এর থেকে বড় ম্যাচ উইনার হতে পারে না। ওনার পাশে খেলাটা সব সময়ে গর্বের। হ্যাঁ, এটা ঠিক একাধিক ক্ষেত্রে ওনার পরিবর্তে প্রথম একাদশে আমি জায়গা পেয়েছিলাম, কিন্তু ওনাকে কখনও-ই চিন্তিত দেখিনি। যতটা ভাল বোলার উনি তার থেকে দশগুন মানুষ।"

এই সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয় প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সম্পর্কের বিষয়েও। ভাজ্জি এক কথায় বলেন, "খুব ভাল সম্পর্ক (ধোনির সঙ্গে)। আমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওর। এমএস-এর বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। ওকে আমি বিয়ে করিনি। "

টেস্টে ৪১৭ উইকেটর মালিক হরভজন, ওডিআই এবং টি-২০ ফরম্যাটেও বল হাতে নিজের জাদু দেখিয়েছেন। ২৩৬টি ওডিআই ম্যাচে ২৬৯টি উইকেট রয়েছে হরভজনের। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৮ ম্যাচ খেলে নিয়েছেন ২৫টি উইকেট। বল হাতে তাঁর অবদান ভারতকে একের পর এক ঐতিহাসিক জয় এনে দিলেও ব্যাট হাতেও দু'টি শতরান রয়েছে পুরোদস্তুর এই বোলারের। টেস্টে তাঁর সর্বোচ্চ রান ১১৫।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+