বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা বন্ধ করুন, ও একটা আস্ত শূন্য, বড় মন্তব্য পাকিস্তানের প্রাক্তন তারকার
বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা বন্ধ করুন, ও একটা আস্ত শূন্য, বড় মন্তব্য পাকিস্তানের প্রাক্তন তারকার
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং পুরো দলের সমালোচনায় মুখর হলেন পাক ক্রিকেটের কিংবদন্তি স্পিনার দানিশ কানেরিয়া। সমগ্র দলের পাশাপাশি পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের তীব্র সমালোচনা করলেন তিনি।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ পাকিস্তান:
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। বেন স্টোকস অ্যান্ড কোম্পানির তৈরি করা নিজস্ব ধারার ক্রিকেটের সামনে টিকটে পারেনি পাকিস্তান। ইংল্যান্ডই প্রথম দল যারা পাকিস্তানকে তাদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে।

বিরাটের সঙ্গে বাবরের তুলনা চলে না:
যে ভাবে নিজেদের ঘরের মাঠে টেস্ট সিরিজে পারফর্ম করেছে পাকিস্তান তাতে বিরাট সমালোচনার সম্মুখীন হতে হয়েছে পাকিস্তান ক্রিকেট টিমকে, এমকী তাদের অধিনায়ক বাবর আজমও এই সমালোচনার হাত থেকে নিস্তার পাননি। পাকিস্তান ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা স্পিনার দানিশ কানেরিয়া জানিয়েছেন, কোনও ভাবেই বিরাট কোহলির সঙ্গে তুলনা চলে না বাবর আজমের এবং সেটা না করাই উচিৎ।

রোহিত-বিরাটের সঙ্গে তুলনা করার মতো ক্রিকেটার নেই পাকিস্তানের:
নিজের ইউটিউব চ্যানেলে দানেশ কানেরিয়া বলেছেন, "বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা করাটা মানুষের বন্ধ করা উচিৎ। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো ক্রিকেটাররা অনেক বড় মাপের খেলোয়াড়। পাকিস্তানের দলে এমন কোনও ক্রিকেটার নেই যার সঙ্গে ওদের তুলনা চলতে পারে। আপনি যদি ওদের কথা বলতে বলেন, তা হলে ওরা রাজা, যখন ওদের পারফর্ম করতে বলবেন তখন ওরা, তখন ওরা শূন্য।" এই ভিডিও-তে বাবর আজমকে 'বিগ জিরো' বলে অভিহীত করেছেন দানিশ। পাশাপাশি তিনি এ-ও উল্লেখ করেছেন, বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাকালামের থেকে কিছু নিশ্চয়ই শিখেছেন বাবর আজম।

স্টোকস-ম্যাকালামের কাছে অধিনায়কত্ব শেখা উচিৎ:
বাবরের সমালোচনা করে তিনি এ-ও বলেছেন, "আস্ত শূন্য একটা অধিনায়ক বাবর আজম। দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যই নয় ও, বিশেষ করে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে। এই সিরিজে বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাকালামের থেকে অধিনায়কত্ব শেখার ভাল সুযোগ পেয়েছিল ও। আর নয়তো নিজের ইগোকে দূরে সরিয়ে সরফরাজ আহমেদকে জিজ্ঞাসা করতে পারত কী ভাবে অধিনায়কত্ব করতে হয়।" পাশাপাশি দানিশ কানেরিয়া এ-ও জানিয়েছেন, বাবর আজমের এই ফরম্যাটে খেলাই আর উচিৎ নয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications