সব কিছু ঠিক আছে তো চাহাল-ধনশ্রীর মধ্যে, মুখ খুললেন ভারতীয় দলের তারকা

সব কিছু ঠিক আছে তো চাহাল-ধনশ্রীর মধ্যে, মুখ খুললেন ভারতীয় দলের তারকা

হঠাৎই নিজের নামের পাশ থেকে চাহাল পদবি সরিয়ে দেন যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী বর্মা। ধনশ্রীর নামের পাশ থেকে চাহাল পদবি সরে যাওয়াটা নজর এড়ায়নি নেটিজেনদের। ফলে বৃহস্পতিবার বিকেল বিকেশ থেকে যুজবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রীর মধ্যে সম্পর্ক নিয়ে নানা প্রকার সংশয় দাঁনা বাঁধতে থাকে সোশ্যাল মিডিয়াকে বাড়ি-অফিস বানিয়ে নেওয়া মানুষদের মধ্যে। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ভেসে আসতে থাকে বিভিন্ন প্রকার মন্তব্য। কোনওটায় উৎকন্ঠা আবার কোনওটায় মস্করা। তবে, একটা বিষয় পরিষ্কার ছিল এবং তা হল এত দ্রুত যখন বদলে যাচ্ছে সমাজ এবং মানুষের হাতে সময় নেই এক মুহূর্ত নষ্ট করার সেখানে এক দল রয়েছেন যাঁরা সোশ্যাল মিডিয়ায় শুধু আতোশ কাঁচে চোখ রেখে বসে নেই, এরা গসিপ তৈরিতেও সিদ্ধহস্ত।

নামের পাশ থেকে চাহাল পদবি সরান ধনশ্রী:

নামের পাশ থেকে চাহাল পদবি সরান ধনশ্রী:

হঠাৎই নিজের নামের পাশ থেকে চাহাল পদবি সরিয়ে দেন যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী বর্মা। ধনশ্রীর নামের পাশ থেকে চাহাল পদবি সরে যাওয়াটা নজর এড়ায়নি নেটিজেনদের। ফলে বৃহস্পতিবার বিকেল থেকে ইযুজবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রীর মধ্যে সম্পর্ক নিয়ে নানা প্রকার সংশয় দাঁনা বাঁধতে থাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড মানুষদের মধ্যে। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ভেসে আসতে থাকে বিভিন্ন প্রকার মন্তব্য। অধিকাংশটাই চাহাল এবং তাঁর স্ত্রীর সম্পর্ককে নিয়ে সংশয়ের ইঙ্গিত দেন।

গুজবে কান দেবেন না:

গুজবে কান দেবেন না:

বিগত কয়েক ঘণ্টা ধরে চলা এই বিষয়ে রীতিমতো অসন্তুষ্ট দেখায় চাহালকে। বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে চাহাল সাধারণে উদ্দেশ্যে জানান এই সব 'গুজব'-এ বিশ্বাস না করতে। তিনি লেখেন, "আমাদের সম্পর্ককে ঘিরে যে সমস্ত গুজব ঘুরে বেড়াচ্ছে তাতে দয়া করে বিশ্বাস করবেন না। অনুগ্রহ করে এমনটা করা বন্ধ করুন।"

সোশ্যাল মিডায়ায় একে অপরের ভিডিওতে দেখা যায় মিঃ অ্যান্ড মিসেস চাহাল'কে:

সোশ্যাল মিডায়ায় একে অপরের ভিডিওতে দেখা যায় মিঃ অ্যান্ড মিসেস চাহাল'কে:

২০২০ সালের ডিসেম্বরে ধনশ্রীকে বিয়ে করেন চাহাল। সোশ্যাল মিডিয়ায় চাহাল এবং তাঁর স্ত্রী উভয়ই বেশ অ্যাক্টিভ। দুই জনকেই দেখা যায় একে অপরের ভিডিওতে মাঝে মধ্যেই। এই বছরের শুরুর দিকে বরাবরের মতো ধনশ্রী সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন তবে তুলনামূলক অনেক বেশি-ই অ্যাকটিভ ছিলেন। আইপিএল-এর সময়ে রাজস্থান রয়্যালসের তারকা ব্যাটার জস বাটলারের সঙ্গে একাধিক রিল বানান তিনি।

ভারতের জার্সিতে চাহালের আসন্ন অ্যাসাইনমেন্ট:

ভারতের জার্সিতে চাহালের আসন্ন অ্যাসাইনমেন্ট:

এশিয়া কাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন চাহাল। এশিয়া কাপ ২০২২-এ ভারতের জার্সিতে ফের দেখা যাবে তাঁকে। ২৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে আসন্ন এশিয়া কাপ। অক্টোবর থেকে শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ করে নিজের সেরাটা এশিয়া কাপে মেলে ধরতে বদ্ধপরিকর চাহাল। টি-২০ ক্রিকেটে ভারতের সর্বাধিক উইকেট সংগ্রহকারী তিনি। ৬২ ম্যাচে ৭৯টি উইকেট সংগ্রহ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+