আইপিএল শুরুর আগে হার্দিক পান্ডিয়ার হাতে নতুন ঘড়ি, দাম শুনলে ভিরমি খেতে পারেন!

আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্ব শুরুর আগে হার্দিক পান্ডিয়ার কেনা নতুন ঘড়ির দাম জেনে নিন।

আগামী সেপ্টেম্বরে আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। সে উপলক্ষ্যে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসের মতো দলগুলি। জোর কদমে চলছে অনুশীলন। সেসবের ফাঁকে নিজের ইচ্ছাও পূরণ করে চলেছেন ক্রিকেটাররা। যার প্রকৃষ্ঠ উদাহরণ অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া ও তাঁর ঘড়ি। সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ঘড়ি নিয়ে হাজির হলেন টিম ইন্ডিয়া তথা মুম্বই ইন্ডিয়ান্সের অল রাউন্ডার। যার দাম শুনলে ভিরমি খেয়ে যেতে পারেন।

হার্দিক ও নতুন ঘড়ি

ফের নতুন একটি ঘড়ি কিনে ফেললেন হার্দিক পান্ডিয়া। বরাবরের মতো এবার ঘড়ি ও নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন টিম ইন্ডিয়া তথা মুম্বই ইন্ডিয়ান্সের অল রাউন্ডার। আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্বের প্রস্তুতি সারতে আবু ধাবিতে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। জোরকদমে চলছে অনুশীলন। তার মধ্যেই নিজের সখ পূরণ করে ফেলেন হার্দিক। নতুন ঘড়ির সঙ্গে নিজের তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরালও করেন অল রাউন্ডার। হার্দিকের ঘড়ির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

কী ঘড়ি কত দাম?

কী ঘড়ি কত দাম?

সম্প্রতি হার্দিক পান্ডিয়ার হাতে যে নতুন ঘড়িটি দেখা যাচ্ছে সেটির নাম পাতেক ফিলিপ নাউতিলাস প্লাটিনাম ৫৭১১। যা বর্তমানে বাজারের অন্যতম দামী ঘড়িগুলির মধ্যে একটি। যার দাম পাঁচ কোটিরও বেশি বলে জানানো হয়েছে। উল্লেখ্য এর আগেও হার্দিকের হাতে রোলেক্সের অতি মূল্যবান ঘড়ির ছটা নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল। আরও একবার একই কায়দায় ফ্যানদের চমকে দিলেন ভারতীয় অল রাউন্ডার। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে ক্রিকেটারকে কোনও এক গাড়িতে সওয়ার অবস্থায় দেখা গিয়েছে। সে ছবির শোভা বর্ধন করেছেন হার্দিকের হাতের ঘড়ি। রূপালি ব্যান্ডের ওই ঘড়ির বডিতে রয়েছে সবুজ বর্ডার। ভিতরের অংশের বেস কালো। রূপালি কাঁটার সঙ্গে সবুজ সময়ের কম্বিনেশন অনবদ্য।

দামী জিনিসে ঝোঁক

দামী জিনিসে ঝোঁক

ভারতীয় ক্রিকেট দলের তারকা হার্দিক পান্ডিয়ার মধ্যে দামী ঘড়ি, গাড়ি ও সম্পত্তি কেনার ঝোঁক বরাবরই তীব্র। দাদা ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে মুম্বইয়ে বিলাসবহুল এইচ বিএইচকে ফ্ল্যাট কিনে নিয়েছিলেন অল রাউন্ডার। রুস্তমজি প্যারামাউন্ট সোসাইটিতে ৩৮৩৮ স্কোয়ার ফুট এলাকার ওপর দাঁড়িয়ে থাকা ওই ফ্ল্যাটের দাম ৩০ কোটি টাকা। একই সোসাইটির বাসিন্দা দিশা পাটানি, টাইগার শ্রফের মতো বলিউড তারকা। হার্দিকের গাড়ির কালেকশনও অনবদ্য বলে জানা যায়।

কবে থেকে শুরু আইপিএল

কবে থেকে শুরু আইপিএল

চলতি বছরের এপ্রিল মাসে ভারতেই শুরু হয়েছিল আইপিএল। করোনা ভাইরাসের জেরে সেটি স্থগিত করে দেওয়া হয়েছিল। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে ওই প্রতিযোগিতার শেষাংশ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতা। গতবারের মতো চলতি আইপিএলেও ভাল জায়গায় অবস্থান করছে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+