কোহলিকে স্লেজিং করে আটকানোর চেষ্টা করো না! হিতে বিপরীত হবে, স্মিথকে সাবধান করলেন মাইকেল হাসি
মাইকেল হাসির সতর্কবার্তা, বিরাটকে স্লেজিং করে আটকানোর চেষ্টা বৃথা। বরং স্লেজিংয়ের ফলে ভারতীয় অধিনায়কের সেরাটা বেরিয়ে আসবে যা অস্ট্রেলিয়াকে বিপদে ফেলবে।
মেলবোর্ন, ৩ ফেব্রুয়ারি : আসন্ন ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে বিরাট কোহলিই অস্ট্রেলিয়ার কাছে বড় ত্রাস। তাই বিরাটকে থামাতে স্লেজিংয়ের পথেই যেতে চাইছিলেন স্টিভ স্মিথ। কিন্তু মাইকেল হাসির সতর্কবার্তা, বিরাটকে স্লেজিং করে আটকানোর চেষ্টা বৃথা। বরং স্লেজিংয়ের ফলে ভারতীয় অধিনায়কের সেরাটা বেরিয়ে আসবে যা অস্ট্রেলিয়াকে বিপদে ফেলবে।
হাসির স্পষ্ট বক্তব্য, কোহলিকে স্লেজিং করলে তা হিতে বিপরীত হতে পারে। অস্ট্রেলিয়ারই বিপক্ষে যাবে তা। তাই অন্যভাবে কোহলিকে আউট করার পরিকল্পাতেই অস্ট্রেলিয়ার নজর দেওয়া উচিত।

একটি ওয়েবসাইটকে হাসি জানিয়েছেন, "অস্ট্রেলিয়ার দৃষ্টিভঙ্গি থেকে কোহলি হলেন ১ নম্বর শত্রু, এবং ওকে তাড়াতাড়ি আমাদের আউট করতে হবে। আমি ওকে রাগানোর চেষ্টা করব না। আমার মনে হয় ও আসল লড়াকু খেলোয়াড়। ও লড়াই পছন্দ করে। মাঝমধ্যিখান থেকেই ও লড়াই শুরু করতে পারে।"
দিল্লির এই লড়াকু মেজাজের ব্যাটসম্যান গত কয়েকবছর ধরেই ভারতের হয়ে আক্রমণাত্মক খেলা খেলে আসছে। ২০১৪ সালে এনসিজিতে অস্ট্রেলিয়া কোহলিকে স্লেজিংয়ের ফল হাতে নাতে পেয়েছিল। সেবার তখনকার নিজের সেরা ১৬৯ রান করেছিলেন কোহলি। ম্যাচটি ড্র হয়েছিল।
হাসির কথায়, "এই মুহূর্তে ভারত অত্যন্ত আত্মবিশ্বাসী।ও পরিস্থিতি ভালমতো জানে। ও এটাও জানে যদি ও ভাল খেলে ভারত জিতবে। একই বিষয় অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও। স্টিভ স্মিথ আৎ ডেভিড ওয়ার্নার যদি রান করতে পারে তাহলে অস্ট্রেলিয়ার পক্ষে ভাল হবে। ওরা যদি ফেল করে বাকিরা প্রচন্ড চাপে এসে যাবে।"












Click it and Unblock the Notifications