ভিডিও: ‘পুষ্পা’ ফিভার ছড়িয়ে পড়ল বাংলাদেশেও, উইকেট নিয়ে ভাইরাল স্টেপ করে দেখালেন ডিজে ব্র্যাভো

‘পুষ্পা’ ফিভার ছড়িয়ে পড়ল বাংলাদেশেও, ভাইরাল স্টেপ করে দেখালেন ডিজে ব্র্যাভো

'পুষ্পা' ফিভারে কাঁপছে গোটা দেশ। 'পুষ্পা: দ্য রাইস'-এর সংলাপ, গান অথবা অল্লু অর্জুনের নাচের স্টেপ সবই হুবহু কপি হচ্ছে অনবরত। শুধু দেশের মধ্যে তা সীমাবদ্ধ নেই, কাঁটাতারের সীমানা ছাড়িয়ে 'পুষ্পা' ফিভার ছড়িয়ে পড়েছে অন্যান্য ভৌগলিক ভূ-খণ্ডেও।

ভিডিও: ‘পুষ্পা’ ফিভার ছড়িয়ে পড়ল বাংলাদেশেও, উইকেট নিয়ে ভাইরাল স্টেপ করে দেখালেন ডিজে ব্র্যাভো

সোশ্যাল মিডিয়ার জামানায় 'শ্রীবাল্লি' গানে অল্লু অর্জুনের হাঁটার স্টেপ নকল করে ভাইরাল হচ্ছে একের পর এক ইনস্টাগ্রাম রিল, ফেসবুক বা টিকটক ভিডিও। যা ইতিমধ্যে পরিচিতি পেয়েছে 'পুষ্পা ওয়াক' নামে। এই তালিকায় নবতম সংযোজন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিরুদ্ধে উইকেট নিয়ে পুষ্পা ওয়াক করতে দেখা গেল ডিজে ব্র্যাভোকে। এক কাঁধ ঝুকিয়ে হাঁটা ব্র্যাভোর সেই ভিডিও ভাইরাল হতে মোটেও সময় লাগেনি। এই ম্যাচে ফর্চুন বরিশালের হয়ে তিন উইকেট নেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ব্র্যাভো। তবে, কাজে আসেনি ব্র্যাভোর পারফরম্যান্স। ব্যাটসম্যানদের ব্যর্থতায় এই ম্যাচ ৬৩ রানে হারে বরিশাল।

ব্র্যাভো প্রথম নন, এর আগে এই গানের তালে পা মিলিয়ে পুষ্কা স্টেপে হেঁটেছেন ডেভিড ওয়ার্নার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই স্টেপের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুরেশ রায়না, খালিল আহমেদ, রাহুল চাহার, সূর্যকুমার যাদব।

অপর দিকে 'শ্রীভাল্লি' গানে স্টেপ মেলানোর পাশাপাশি পুষ্পার ট্রেলার এডিট করে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ডেভিড ওয়ার্নার। সেখানে অল্লু আর্জুনের মুখের জায়গায় নিজের মুখ এডিট করে বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রাম ভিডিওটির ক্যাপশানে তিনি লিখেছেন, "অল্লু অর্জুন অভিনয়কে অনেক সহজ করে দিয়েছে।" এর আগেও এই ছবির একটি বিখ্যাত সংলাপে লিপ দিয়ে রিল শেয়ার করেছিলেন ওয়ার্নার। তার পরে 'শ্রীভাল্লি'র গানেও কোমর দোলাতে দেখা যায় ওয়ার্নারকে। শুধু একা ওয়ার্নার নন, পুষ্পার 'শামি শামি' গানে স্টেপ করতে দেখা যায় তাঁর সন্তানদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+