Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Diwali 2023: ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে দীপাবলি উদযাপন, ঋষি সুনককে বিরাট উপহার ভারতের

Diwali 2023: রবিবার গোটা ভারত মেতেছিল দীপাবলি উৎসবে। আলোর উৎসবকে আরও রঙিন করেছেন বিরাট-রোহিতরা। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেয়ে দেশবাসীকে দিওয়ালির উপহার দিয়েছে টিম ইন্ডিয়া। শুধু ভারত নয় দীপাবলি পালন হল ইংল্যান্ডেও। তাও খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের বাসভবনে। ১০ ডাউনিং স্ট্রিটের বাসভবনে দীপাবলি পালন করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ঋষি সুনক গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ভারত-ব্রিটেন সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। দিওয়ালি উৎসবকে কেন্দ্র করে সেই সম্পর্কের গভীরতা আরও বৃদ্ধি পেল। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দীপাবলি উৎসবে আমন্ত্রিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দীপাবলির উপহারে চমক দিল ভারত। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে মিশে গেল ক্রিকেট, সৌজন্যে বিরাট কোহলি।

 Diwali 2023

ভারতের বিদেশ মন্ত্রী তাঁর স্ত্রীকে নিয়ে উপস্থিত হন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে। এস জয়শঙ্কর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে একটি গণেশের মূর্তি উপহার দেন। এছাড়াও বিরাট কোহলির সই করা ব্যাটও তিনি উপহার দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় ক্রিকেটের প্রতি আলাদা টান রয়েছে ঋষি সুনকের। তিনি কোহ‌লির খেলার অনুরাগীও। তাই দীপাবলির উপহারে তাঁকে বিরাটের সই করা ব্যাট উপহার দিল ভারত।

শুধু মাঠের পারফরম্যান্সেই নয় একইসঙ্গে কূটনৈতিক সর্ম্পকের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন কিং কোহ‌লি। তাই ব্রিটিশ প্রধা‌নমন্ত্রীকে বিরাটের সই করা ব্যাটই উপহার হিসেবে প্রদান করা হল।


ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাঁকে জানিয়েছি। সাম্প্রতিক সময়ে ভারতে ও ব্রিটেন সক্রিয়ভাবে সম্পর্ককে যথাযথ রাখতে সবরকম চেষ্টা চালাচ্ছে। মাননীয় আর মাননীয়া সুনাককে ধন্যবাদ জানাচ্ছি তাঁদের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দীপাবলির শুভেচ্ছা জানান ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি।অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককেও দেখা যায় বাসভবনের বাইরে প্রদীপ জ্বালাতে। তাঁর স্ত্রীও প্রদীপ জ্বালান দীপাবলিকে। ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেও ঋষি সুনকের সঙ্গে ভারতের গভীর যোগ রয়েছে। ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় দেশীয় সংস্কৃতির ধারা বজায় রেখেছেন।

দীপাবলির আবহেই ইংল্যান্ড সফরে গিয়েছেন এস জয়শঙ্কর। ৪ দিনের ব্রিটেন সফরে সে দেশের বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি ছাড়াও একাধিক শীর্ষ নেতৃত্ব ও বিশিষ্টজনদের সঙ্গে দেখা করার কথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের।ভারতের বিদেশমন্ত্রীকে নিজের বাসভবনে আমন্ত্রণ জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কয়োকো জয়শঙ্কর।

এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করাই লক্ষ্য এস জয়শঙ্করের। বিশেষ করে বাণিজ্যিক লেনদেন আরও সহজ করাই আপাতত লক্ষ্য ভারত-ব্রিটেনের। এরআগে ৩ নভেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী ফোনে কথা বলেন। তাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও একাধিক কূটনৈতিক বিষয়ে কথা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+